শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :-
বানারীপাড়া’র চাখার ওয়াজেদ মেমোরিয়াল উচ্চ বালিকা বিদ্যালয়ের সভাপতি মনোনীত হয়েছেন সাইদুল ইসলাম পানিতে ডু্বে ৫ শিশুর মৃ/ত্যুর হয়েছে- সকলের বয়স ৮- ১১ বছর চেক জালিয়াতির মা-মলা, ববির প্রশাসনিক কর্মকর্তা গ্রে-প্তার পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, অ্যান্টিবায়োটিক দিয়ে অন্তঃসত্ত্বার সন্তান মা-রা যাওয়ার অভিযোগ মধুপুরে ইউপি চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা উজিরপুরে ভিটেমাটি ও পারিবারিক কবরস্থান উচ্ছেদের হুম-কি প্রকৌশলীর সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত ঠাকুরগাঁও ডিবির জালে সংঘবদ্ধ ডলার প্রতারক চক্র ও ভুয়া ডিবি সদস্য গ্রে-ফতার ময়মনসিংহে পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজির সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ

জলা/বদ্ধতায় নাকাল গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বা/স্থ্যঝুঁকি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৬৭ Time View

গৌরনদী (বরিশাল) কে এম সোহেব জুয়েল ঃ
বরিশালের গৌরনদী পৌরসভার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় বসতবাড়ি, চলাচলের পথ ও আশপাশের নিচু এলাকায় জমে আছে নোংরা পানি। এতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি জনস্বাস্থ্য নিয়েও দেখা দিয়েছে উদ্বেগ।
স্থানীয়দের অভিযোগ, দিনের পর দিন পানি জমে থাকায় অনেক জায়গায় চলাচলের পথ কর্দমাক্ত ও পিচ্ছিল হয়ে পড়েছে। কোথাও কোথাও পানি পার হয়ে চলাচল করতে হচ্ছে। বিশেষ করে শিশু, বয়স্ক ও শিক্ষার্থীদের দুর্ভোগ বেশি। জলাবদ্ধতার কারণে অনেক স্থানে ইট বিছিয়ে অস্থায়ীভাবে চলাচলের ব্যবস্থা করা হলেও তাতেও সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না।
জমে থাকা পানিতে ময়লা-আবর্জনা ও পচনশীল বিভিন্ন বস্তু মিশে দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে। একই সঙ্গে এসব স্থানে মশার বংশবিস্তার বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। দীর্ঘ সময় নোংরা পানির সংস্পর্শে থাকায় চর্মরোগসহ বিভিন্ন পানিবাহিত রোগের ঝুঁকিও বাড়ছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।
এলাকাবাসীর দাবি, জলাবদ্ধতার মূল কারণ চিহ্নিত করে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা প্রয়োজন। প্রয়োজনীয় নালা-নর্দমা পরিষ্কার, পানি চলাচলের পথ সচল এবং যেখানে প্রয়োজন সেখানে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা হলে এ সমস্যা অনেকটাই কমানো সম্ভব।
নাগরিক দুর্ভোগ ও জনস্বাস্থ্যের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে গৌরনদী পৌরসভা কর্তৃপক্ষ দ্রুত কার্যকর উদ্যোগ নেবে—এমন প্রত্যাশা স্থানীয়দের। দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin