শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :-
পানিতে ডু্বে ৫ শিশুর মৃ/ত্যুর হয়েছে- সকলের বয়স ৮- ১১ বছর চেক জালিয়াতির মা-মলা, ববির প্রশাসনিক কর্মকর্তা গ্রে-প্তার পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, অ্যান্টিবায়োটিক দিয়ে অন্তঃসত্ত্বার সন্তান মা-রা যাওয়ার অভিযোগ মধুপুরে ইউপি চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা উজিরপুরে ভিটেমাটি ও পারিবারিক কবরস্থান উচ্ছেদের হুম-কি প্রকৌশলীর সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত ঠাকুরগাঁও ডিবির জালে সংঘবদ্ধ ডলার প্রতারক চক্র ও ভুয়া ডিবি সদস্য গ্রে-ফতার ময়মনসিংহে পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজির সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ তেলীগ্রাম বাজারে সংঘ-টিত ঘটনার ব্যাখ্যা দিলেন স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বুলবুল

গোপালগঞ্জে ৩ কেজি গাঁ/জাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রে/প্তার করেছে পুলিশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ২৯ Time View

নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জে ৩ কেজি গাঁজা সহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সোমবার (১৭ আগস্ট) রাতে গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম মোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা কোটালীপাড়াগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় পুলিশ তল্লাশি করে তাদের নিকট থেকে মোট ৩ কেজি গাঁজা উদ্ধার করে।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন—মোসা. আয়েশা (৪০), নেয়ামত হাজরা (৩২), মো. শরীফ মিয়া (২৫) ও আরিফ খলিফা (৩৮)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ’র নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ূন রশীদ -এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস দল শহরের বেদগ্রাম মোড়ে একটি চেকপোস্ট স্থাপন করে।

রাত আনুমানিক ১০ টা ৫ মিনিটের দিকে ঢাকা থেকে কোটালীপাড়াগামী একটি বাস সেখানে পৌঁছালে ডিবি পুলিশ উক্ত বাসে তল্লাশি চালায়। এ সময় বাসে যাত্রীবেশে থাকা ওই ৪ জনকে পুলিশের সন্দেহ হলে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হয়। পরে তাদের নিকট থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

পরে গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin