বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :-
৪৮ বছরের কুমিল্লা বিএনপি: আকবরের আদর্শ, রাবেয়ার প্রভাব, ইয়াছিনের সংগঠন ও সাক্কুর নগর রাজনীতির ইতিহাস সিসিইউ’তে ভর্তি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ঘাটাইলে ‘সহজ কেনাকাটা, বিশ্বস্ত সেবা’ অনলাইনে পরান গ্লোবাল অ্যাপের শুভ উদ্বোধন বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান-পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ আগস্টে ৬৭ সাংবাদিক নি/র্যাতন হয়/রানির শি-কার: মিডের উদ্বেগ বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল খাদেমুল বাশার-এর শা/হাদাত বার্ষিকী পালন গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ভূঞাপুর স্বাস্থ্যকমপ্লেক্সের অ-ব্যবস্থাপনা নিয়ে সাংবাদিকের পোষ্ট স্বাস্থ্য কর্মকর্তার লিখলেন বেয়া/দব ধা/ন্দাবাজ ভ/ন্ড গণতন্ত্রের জন্য বহু নেতাকর্মী প্রাণ দিয়েছেন : জহির উদ্দিন স্বপন

র‌্যাব-১২, সিরাজগঞ্জ সদর কোম্পানি এর অভিযানে জুয়া চ/ক্রের ২ জন সদস্য গ্রে/ফতার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৩৯ Time View

প্রেস বিজ্ঞপ্তি।।

র‌্যাব-১২, সিরাজগঞ্জ সদর কোম্পানি এর অভিযানে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানা এলাকা হতে অনলাইন জুয়া চক্রের ০২ জন সদস্য গ্রেফতার।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়াড়ি, মাদক ব্যবসায়ী, খুন, ধর্ষণ, চুরি, ডাকাতি এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

১। এরই ধারাবাহিকতায় অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের দিক নির্দেশনায় গত ১৪ আগস্ট ২০২৬ খ্রিঃ সময় রাত্রী ২৩.৫০ ঘটিকায় র‌্যাব-১২, ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানাধীন শরাপপুর গ্রামস্থ জনৈক মোঃ আলেদ হোসেন(৫৫) এর টিনশেড বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর’’ একটি অভিযান পরিচালনা করে একটি সংঘবদ্ধ দেশী অনলাইন জুয়া চক্রের ০২ জন সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয় এছাড়াও জুয়ার সাইটে ব্যবহৃত ০৩ টি মোবাইল ফোন জব্দ করা হয়।

২। গ্রেফতারকৃত আসামি ১। মোঃ কাওছার হাবীব(২৫), পিতা-মোঃ নজরুল ইসলাম, ২। মোঃ শরিফুল ইসলাম(৩০), পিতা-মোঃ সাজ্জাদ আলী, উভয় সাং-ভাদাশ, উভয় থানা-তাড়াশ, জেলা- সিরাজগঞ্জ ।

৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে ধৃত আসামীগন দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অনলাইন ক্যাসিনো ও বেটিং সাইট/এ্যাপস এর মাধ্যমে জুয়া খেলায় অংশ গ্রহন করে আসছে।

৪। গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানায় ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইনের একটি মামলা দায়ের করা হয়েছে।

এ ধরণের জুয়া প্রতিরোধ অভিযান সচল রেখে বাংলাদেশ গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদকমুক্ত, বাংলাদেশ গঠনে অংশ নিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin