বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জাতীয় মৎস্য পক্ষ পালিত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ২৬ Time View

মুহম্মদ তরিকুল ইসলাম,তেতূলিয়া প্রতিনিধিঃ ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, পোনা মাছ অবমুক্তকরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

রোববার (১৬ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে জাতীয় এই মৎস্য পক্ষ পালিত হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বর পুকুরে ২০ কেজি পোনা মাছ অবমুক্ত করেন।

পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) এস. এম. আকাশের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) হিমেল চন্দ্র রায়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সাবরিনা আফরিন, উপজেলা সমবায় অফিসার মামুন কবীর, উপজেলা আইসিটি অফিসার (সহকারী প্রোগ্রামার) নবীউল কারিম সরকার, উপজেলা মৎস্যজীবী সভাপতি আশিক ইকবাল, বীর মুক্তিযোদ্ধা সফিজ উদ্দীন, উপজেলা তাঁতী দলের সাবেক সভাপতি তাজউদ্দীন আহমেদ, জাতীয় পরিবেশ পদক বিজয়ী-২০২৪ মাহমুদুল ইসলাম মামুন, তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) লাইছুর রহমান প্রমূখ। এছাড়া রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্থানীয় গণমাধ্যকর্মী ও মৎস্যচাষীরা উপস্থিত ছিলেন।

জানা যায়, উপজেলায় মৎস্যচাষ সম্প্রসারণে কৃতিত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিসরূপ তিন জন মৎস্যচাষীর মাঝে পুরস্কার বিতরণ করেন।

মুহম্মদ তরিকুল ইসলাম।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin