বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

আধুনিক মসলা চাষে উদ্বুদ্ধ করতে মাঠ দিবস ও মতবিনিময় সভা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৩১ Time View

আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের (ইউপি) চান্দোপাড়ায় মসলার উন্নত জাত ও আধুনিক প্রযুক্তি প্রদর্শনীর মাঠ দিবস এবং মতবিনিময় সভা আয়োজন করা হয়েছে। দেশের মসলা উৎপাদন বাড়ানো এবং আমদানি নির্ভরতা কমানোর লক্ষ্যেই মূলত স্থানীয় কৃষকদের মসলা চাষে উদ্বুদ্ধ করতে এই সভার আয়োজন করা হয়।
রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুর রহিমের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মোঃ সেলিম খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান কৃষিবিদ
হাসান জাফির তুহিন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহিমা বিনতে আখতার ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কামরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ সরাসরি মাঠ পর্যায়ে কৃষকদের চাষাবাদকৃত উন্নত জাতের মসলা ও আধুনিক প্রযুক্তি পরিদর্শন করেন। সভায় মসলা চাষের পাশাপাশি আধুনিক পদ্ধতিতে বস্তায় আদা চাষ, উঠানে সবজি বাগান, পেঁয়াজ সংরক্ষণ পদ্ধতি, রোপা আমন ধানে সঠিক সার প্রয়োগ এবং আধুনিক ‘খামার অ্যাপস’-এর কার্যকর ব্যবহার নিয়ে কৃষকদের সঠিক পরামর্শ দেওয়া হয়।
প্রধান অতিথি কৃষি সচিব মো. সেলিম খান বলেন, “কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধি ও কৃষকদের লাভবান করতে মাঠ পর্যায়ে আধুনিক প্রযুক্তির প্রয়োগ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।” অন্যদিকে, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বরেন্দ্র অঞ্চলের উপযোগী পানি ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তির সমন্বিত ব্যবহারে জোর দেন। মাঠ দিবসে স্থানীয় উপ-সহকারী কৃষি কর্মকর্তা, উপজেলা কৃষি বিভাগের প্রতিনিধি এবং শতাধিক স্থানীয় কৃষক-কৃষাণীরা উপস্থিত থেকে আধুনিক চাষাবাদ পদ্ধতির বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন।#

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin