বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

সুজানগর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী কামাল বিশ্বাসের নির্বাচনী বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৩০ Time View

সুজানগর(পাবনা)প্রতিনিধিঃ আসন্ন সুজানগর পৌরসভার নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য মেয়র প্রার্থী কামাল হোসেন বিশ্বাস প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। এরই ধারাবাহিকতায় সুজানগর পৌর বিএনপির সভাপতি,সাবেক জনপ্রিয় পৌর মেয়র, বিগত আওয়ামী সরকারের আমলে নির্যাতিত বিএনপি নেতা ও একাধিক মামলায় কারাবরণকারী নেতা কামাল হোসেন বিশ্বাস নির্বাচনী ব্যাপক গংসংযোগ শুরু করেছেন। গত রাতে তিনি সুজানগর পৌরসভার এক নং ওয়ার্ডের নিওগীর বনগ্রাম এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক করে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন।সুজানগর পৌরসভার এক নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আব্দুল মজিদ শেখের সভাপতি অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে পৌর বিএনপির সভাপতি ও সম্ভাব্য মেয়র প্রার্থী কামাল হোসেন বিশ্বাস ভোটারদের কাছে ভোট প্রার্থনা করে তিনি তার বক্তব্যে বলেন,সুজানগর পৌরসভা একটি সমৃদ্ধ পৌরসভা। এই পৌরসভায় একটি সঠিক, মেধাবী, সৎ এবং যোগ্য মেয়র যদি পৌরসভার দায়িত্ব পায় সেক্ষেত্রে সুজানগর পৌরসভার যে সমস্যগুলো রয়েছে সে সমস্যা সমাধান করে সুজানগর পৌরবাসীর সবচেয়ে বেশি উন্নয়ন কর্মকান্ড পরিচালিত হবে।তিনি বলেন, বিগত ১৭ বছর আমি দলের নির্দেশনা মেনে কাজ করেছি। দলের নির্দেশনা মেনে কাজ করার সময় আমাকে জেল-জুলুম, অত্যাচার ও নির্যাতনের শিকার হতে হয়েছে।বিগতদিনে আন্দোলন-সংগ্রাম সফল করতে গিয়ে আমি মামলার আসামী হয়েছি। তাই আমি বিশ্বাস করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাকে দলীয়ভাবে সমর্থন দিবেন।তিনি আরো বলেন, সাধারণ ভোটাররা যদি আমাকে ভোট দিয়ে পুনরায় মেয়র নির্বাচিত করেন আমি এই পৌরসভাকে একটি আধুনিক ও মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলবো।এসময় তিনি সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া প্রার্থনা করেন।উঠান বৈঠকে অন্যদের মাঝে বক্তব্য দেন পৌর বিএনপি’র যুগ্ন সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ, দপ্তর সম্পাদক হযরত আলী, ধর্ম বিষয়ক সম্পাদক কাজী মনসুর, স্থানীয় এলাকাবাসীর মধ্যে শাজাহান শেখ, তফিজ প্রামানিক,মান্নান প্রামানিক, আব্দুল আলিম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin