
কে এম সোয়েব জুয়েল।।
বাবুগঞ্জে অর্পিত সম্পত্তি ইজারা পাওয়া ও অপরাধীকে শাস্তির দাবি জানিয়ে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ করেছেন বীর মুক্তিযোদ্ধা অলিউল হাসানাত।
তিনি বাবুগঞ্জের বীরশ্রেষ্ট জাহাঙ্গীর নগর ইউনিয়নের আগরপুরের বাসিন্দা
বীরমুক্তিযোদ্ধা অলিউল হাসানাত গত ২৬ জুলাই ২০২৬ ইং অর্পিত সস্মতি ইজারা চেয়ে জেলা প্রশাসক বরিশালের বরাবরে লেখিত দরখাস্তে উল্লেখ করে বলেন, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের আগরপুর মৌজার এস এ দাগ নং- ৩৯৮, বি এস খতিয়ান নং-১/১, ভিপি কেস নং- ৭৬/৭৬,। ৭৪৬, ৮৪৯, ও ৮৫২ দাগের – ০.৪৫৬ শতক জমি রাষ্ট্রীয় সার্থ রক্ষার্তে দীর্ঘ দিন ধরে দেখভাল করে আসছেন বীর মুক্তিযোদ্ধা অলিউল হাসানাত ও বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপন বসতি স্হাপনা ও পাকা দেয়াল করে জমি আটকিয়ে রাখছেন তিনি যাহাতে অনধিকার ভাবে ওই রাষ্ট্রিয় সম্পত্তি অন্য কেউ বেদখল করতে না পারে । তিনি আরো বলেন ১৯ ৪৭ ইং সালে জীবন চন্দ্র ও জগদীশ চন্দ্র দাস আমার পিতাকে উক্ত সম্পত্তি বুঝিয়ে দিয়ে ভারতে চলে যান তারা আজ পর্যন্ত আর বাংলাদেশ ফেরেন নাই। সে সময় কাল থেকে আমাদের ভোগদখলে আছে এই সম্পত্তি।
তিনি (হাসানাত) দুঃখ প্রকাশ করে বলেন, এতকিছুর জেনেও লোভের বশবর্তি হয়ে একই ইউনিয়নের চরহোগল পাতিয়া গ্রামের নুরুল ইসলাম খানের পুত্র সামসুল ইসলাম খান এই জমি আত্মশোধের লালসায় গত ১৪ জানুয়ারি২০৮৮ ইং বাবুগঞ্জের রহামতপুর সাবরেজিস্টার অফিসে গিয়ে উপরোক্ত দাগের জমি ভুয়া মালিক সাজিয়ে জালিয়াতির মাধ্যমে নিজ নামে দলিল করিয়ে নেয় সামসুল ইসলাম। এ বিষয় পরবর্তিতে জানতে পেরে রাষ্ট্রীয় সার্থ রক্ষা সহ তার (হাসানাত) নিজ নামে ইজারা চাইয়া ও অপরাধী (জমি দখলবাজের) বিরুদ্ধে তদন্ত সাপেক্ষ ফৌজদারী কার্যবিধী আইনে শাস্তি মুলক ব্যাবস্হা নিতে বরিশাল জেলা প্রশাসকের হস্তক্ষেপে লেখিত অভিযোগ করছেন বীর মুক্তিযোদ্ধা অলিউল হাসানাত।
তারি ধারাবাহিকতায় জেলা প্রশাসক বরিশাল সহকারী কমিশনার ভূমি বাবুগঞ্জকে তদন্ত সাপেক্ষ প্রয়োজনিয় ব্যাবস্তা নিতে নির্দেশ প্রদান করেন।
বীর মুক্তিযোদ্ধা হাসানাত আরো বলেন, রাষ্ট্রীয় সম্পতি রক্ষার সার্থে যাতে তিনি লিজ পাইতে পারেন তার সু- ব্যাবস্হায় সরকারের সু- দৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করছেন তিনি।