বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :-
৪৮ বছরের কুমিল্লা বিএনপি: আকবরের আদর্শ, রাবেয়ার প্রভাব, ইয়াছিনের সংগঠন ও সাক্কুর নগর রাজনীতির ইতিহাস সিসিইউ’তে ভর্তি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ঘাটাইলে ‘সহজ কেনাকাটা, বিশ্বস্ত সেবা’ অনলাইনে পরান গ্লোবাল অ্যাপের শুভ উদ্বোধন বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান-পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ আগস্টে ৬৭ সাংবাদিক নি/র্যাতন হয়/রানির শি-কার: মিডের উদ্বেগ বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল খাদেমুল বাশার-এর শা/হাদাত বার্ষিকী পালন গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ভূঞাপুর স্বাস্থ্যকমপ্লেক্সের অ-ব্যবস্থাপনা নিয়ে সাংবাদিকের পোষ্ট স্বাস্থ্য কর্মকর্তার লিখলেন বেয়া/দব ধা/ন্দাবাজ ভ/ন্ড গণতন্ত্রের জন্য বহু নেতাকর্মী প্রাণ দিয়েছেন : জহির উদ্দিন স্বপন

নলছিটি উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় শাহাদাত সিকদার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৪৬ Time View

ঝালকাঠি প্রতিনিধিঃ

নলছিটি উপজেলা ছাত্রদলের নতুন কমিটি গঠনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় উঠে এসেছে তরুণ ছাত্রনেতা শাহাদাত সিকদার।

তিনি এর আগে ঝালকাঠি জেলা ছাত্রদলের সহ- সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন,
তিনি নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াস উদ্দিন সিকদারের ছেলে।

দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত শাহাদাত সিকদার সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ এবং নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগের কারণে সাধারণ সম্পাদক পদে তাকে নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা রয়েছে।

তৃণমূলের একাধিক নেতাকর্মী জানান, সাংগঠনিকভাবে দক্ষ, ত্যাগী ও সক্রিয় নেতৃত্বের মাধ্যমে উপজেলা ছাত্রদলকে আরও শক্তিশালী করতে শাহাদাত সিকদারের মতো তরুণ নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে চূড়ান্তভাবে কমিটিতে কারা স্থান পাবেন, তা নির্ধারণ করবে দলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ বিষয়ে শাহাদাত সিকদার বলেন, দল যদি তাকে দায়িত্ব দেয়, তাহলে তিনি সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা মেনে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নলছিটি উপজেলা ছাত্রদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে কাজ করবেন।

তবে উপজেলা ছাত্রদলের নতুন কমিটি নিয়ে দলের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা ঘোষণা আসেনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin