বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

বেনাপোলে ৫ শতাধিক নারীকে স্বাবলম্বী করার আলো ছড়াচ্ছে ‘আলোকিত নারী’

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৩৫ Time View

​আজিজুল ইসলাম, বেনাপোলঃ যশোরের বেনাপোলে পিছিয়ে পড়া ও অসচ্ছল নারীদের আত্মনির্ভরশীল করে তুলতে অনন্য ভূমিকা রাখছে ‘আলোকিত নারী’ নামের একটি সামাজিক সংগঠন। বর্তমানে বেনাপোল পৌরসভা এলাকার প্রায় ৫ শতাধিক নারী সংগঠনটির মাধ্যমে নিজেদের দক্ষ ও স্বাবলম্বী করার সুযোগ পাচ্ছেন।

​রোববার বিকেলে বেনাপোল পৌরসভার কাগজপুকুর গ্রামে পরিচালিত ‘আলোকিত নারী’ প্রশিক্ষণ কেন্দ্রটির কার্যক্রম পরিদর্শনে যান উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসান। পরিদর্শনকালে তিনি প্রশিক্ষণার্থী নারীদের সাথে মতবিনিময় করেন, বিভিন্ন হস্তশিল্প ও কারিগরি কার্যক্রম সরেজমিনে দেখেন এবং সংগঠনের সার্বিক কাজের খোঁজখবর নেন।

​বর্তমানে কেন্দ্রটিতে ৭৩ জন অসচ্ছল নারী সেলাই, কুটিরশিল্প ও হস্তশিল্পসহ নানাবিধ সৃজনশীল কাজের প্রশিক্ষণ নিচ্ছেন। ইতোমধ্যে প্রশিক্ষণ নিয়ে অনেক নারী নিজেদের উপার্জনের পথ তৈরি করেছেন এবং পরিবারের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখছেন।

​গ্রামীণ নারীদের ক্ষমতায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক স্বাধীনতার লক্ষ্য নিয়ে সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোস্তাফিজ্জোহা সেলিম সংগঠনটি প্রতিষ্ঠা করেন। পরিদর্শন শেষে সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসান বলেন, “নারীদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান তৈরিতে এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। স্থানীয় পর্যায় থেকে দারিদ্র্য বিমোচনে এটি একটি ইতিবাচক দৃষ্টান্ত। সরকারিভাবেও এসব উদ্যোগে সহযোগিতার সুযোগ রয়েছে।”

​সংগঠনের সভাপতি ও প্রতিষ্ঠাতা মোস্তাফিজ্জোহা সেলিম বলেন, “সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা এই কাজ শুরু করেছি। নারীদের শুধু প্রশিক্ষণ দিয়েই থেমে থাকা নয়, তাঁদের তৈরি পণ্যের বাজারজাতকরণ ও স্থায়ী কর্মসংস্থানের পরিকল্পনা আমাদের রয়েছে। সরকারি-বেসরকারি সহায়তা পেলে এ কার্যক্রম আরও বিস্তৃত করা সম্ভব হবে।”

​বিশেষজ্ঞরা মনে করছেন, গ্রামীণ নারীদের দক্ষ করে আয়মুখী কাজে যুক্ত করার এই প্রচেষ্টা স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি সমাজে নারীর অবস্থান ও মর্যাদা সুদৃঢ় করতে কার্যকর ভূমিকা রাখছে।

​পরিদর্শনকালে সংগঠনের সাধারণ সম্পাদক মোমতাজ খাতুন, সহসভাপতি উজ্জ্বল হোসেন, অর্থ সম্পাদক আজিজুল হক, দপ্তর সম্পাদক ইব্রাহিম হোসেন এবং প্রশিক্ষণ কেন্দ্রটির সভাপতি ও প্রশিক্ষক সেলিনা বেগমসহ অন্যান্য সদস্য ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin