বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

চারঘাটে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৬৫ Time View

চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর চারঘাটে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় মৎস্য পক্ষ চলবে ১৬ থেকে ১৮ আগস্ট পর্যন্ত।

রোববার (১৬ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার আয়োজনে উপজেলা চত্বরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন, চারঘাট-বাঘা আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান।

অনুষ্ঠানে প্রধান অতিথি আবু সাইদ চাঁদ এমপি তার বক্তব্যে বলেন, পদ্মা ও বড়াল নদীসহ চারঘাটের বিস্তীর্ণ জলাশয় মৎস্য সম্পদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব নদী-জলাশয়ের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা করতে হবে। মাছের প্রজনন ও বংশবিস্তারের সময় অবৈধভাবে মাছ শিকার বন্ধ করতে প্রশাসন, মৎস্য বিভাগ, জেলে ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

মৎস্যচাষীদের উদ্দেশে এমপি বলেন, চাষীদের প্রশিক্ষণ, প্রয়োজনীয় পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা দেওয়ার পাশাপাশি মৎস্য খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। এতে স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে মাছ সরবরাহ করে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া সম্ভব।

স্বাগত বক্তব্যে সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, বর্তমানে বাংলাদেশ মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। রাজশাহী বিভাগও অভ্যন্তরীণ মৎস্য উৎপাদনে দেশের মধ্যে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। চারঘাটের পদ্মা ও বড়াল নদীতেও বিভিন্ন প্রজাতির মাছের আধিক্য লক্ষ্য করা যাচ্ছে।

আলোচনা সভায় জানানো হয়, দেশের খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, বৈদেশিক মুদ্রা অর্জন এবং আর্থ-সামাজিক উন্নয়নে মৎস্য খাতের ভূমিকা অপরিসীম। বর্তমানে দেশে মাছের উৎপাদন প্রায় ৫১ দশমিক ১১ লাখ মেট্রিক টন। প্রায় ১৪ লাখ নারীসহ দুই কোটির বেশি মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এ খাতের ওপর নির্ভরশীল।

চারঘাট উপজেলা মৎস্য দপ্তরের তথ্য অনুযায়ী, উপজেলায় বছরে প্রায় ৫ হাজার ৯৭৮ মেট্রিক টন মাছ উৎপাদন হয়। স্থানীয় চাহিদা প্রায় ৪ হাজার ৯২৩ মেট্রিক টন। ফলে প্রায় ১ হাজার ৫৫ মেট্রিক টন মাছ উদ্বৃত্ত থাকে, যা উপজেলার বাইরে বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, চারঘাট মডেল থানার (ওসি) মাহবুবুর রহমান সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মৎস্যচাষী, মৎস্যজীবী, মৎস্য ব্যবসায়ী, মৎস্য খাতের উদ্যোক্তা ও গণমাধ্যমকর্মীরা।

সবশেষে সেরা মৎস্য চাষীদের সাটিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়।

মোঃ মোজাম্মেল হক
চারঘাট, রাজশাহী

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin