বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জের শ্রেষ্ঠ ওসি একরামুল হোসাইন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৮৭ Time View

আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেডে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)একরামুল হোসাইন।
কর্মদক্ষতা, পেশাদারিত্ব ও আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
জানা গেছে, রোববার (১৬ আগস্ট) সকালে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইনস মাঠে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেডে সালাম গ্রহণ ও পরিদর্শন করেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার (এসপি) গৌতম কুমার বিশ্বাস। এ সময় শ্রেষ্ঠ ওসি হিসেবে একরামুল হোসাইনের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
এদিন মাস্টার প্যারেড শেষে পুলিশ সুপার (এসপি) গৌতম কুমার বিশ্বাস জেলা পুলিশের বিভিন্ন ইউনিট থেকে আগত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
বক্তব্যে তিনি পুলিশ সদস্যদের উত্তম পোশাক পরিধান, স্বাস্থ্য সচেতনতা, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সাধারণ মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ও পেশাদার আচরণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পেশাদারিত্ব ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন, শৃঙ্খলা মেনে চলা, ডিউটিরত অবস্থায় মোবাইল ফোন ব্যবহারে নির্দেশনা অনুসরণ, মানসম্মত চেকপোস্ট পরিচালনা এবং জনগণের জন্য উন্নতমানের পুলিশি সেবা নিশ্চিত করার আহ্বান জানান। মাস্টার প্যারেড সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান পুলিশ সুপার।
এদিন প্যারেড পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্স সদস্যরা উপস্থিত ছিলেন।
শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়ে একরামুল হোসাইন বলেন, “চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায় জেলা পুলিশের অভিভাবক মান্যবর পুলিশ সুপার স্যার এবং আমার থানার সকল অফিসার ও ফোর্সের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পুরস্কার যেকোনো ভালো কাজকে উৎসাহিত করে। এই স্বীকৃতি ভবিষ্যতে আরও নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে আমাকে অনুপ্রাণিত করবে।”
সদর মডেল থানার ওসি একরামুল হোসাইনের এ অর্জনে জেলা পুলিশের সহকর্মীদের পাশাপাশি স্থানীয় সচেতন মহলও তাকে অভিনন্দন জানিয়েছেন।#

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin