
মোঃ নাঈম মল্লিক,
ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির নলছিটিতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপির আয়োজনে শনিবার বাদ আসর নলছিটি হাইস্কুল জামে মসজিদে এ দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন অত্র মসজিদের পেশ ইমাম মুফতি হানযালা।
দোয়া মোনাজাতে অংশ নেন নলছিটি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম গাজী,সাংগঠনিক সম্পাদক মাসুম শরীফ,পৌর বিএনপির সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন,যুবদলের উপজেলা সদস্য সচিব পলাশ সজ্জন, পৌর যুবদলের আহবায়ক রুস্তম শরীফ,সদস্য সচিব সালাউদ্দিন রাজন,পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক কামরুজ্জামান সুমন,সদস্য সচিব সোহেল খান।
এসময় আরও উপস্থিত ছিলেন, নলছিটি উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক আদিফ হাসান,যুগ্ম আহবায়ক ফরিদ হোসেন হিরা,আবদুল্লাহ আলিফুল রনি,আদনান রুবেল,কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাতুল সিকদার, উপজেলা শ্রমিকদলের সভাপতি মিজানুর রহমান,সাধারণ সম্পাদক মশিউর রহমান শিমুল,সাংগঠনিক সম্পাদক শাহাফরিদ,পৌর শ্রমিক দলের সভাপতি সেলিম,সাধারণ সম্পাদক নুরুজ্জামান পংঙ্কি,কৃষকদলের পৌর সভাপতি শহিদুল ইসলাম খোকন,সাধারণ সম্পাদক হেলাল সিকদার সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উপস্থিত নেতাকর্মীরা দোয়া মোনাজাতে মরহুমার বিদেহী আত্মার শান্তি ও
মুসলিম উম্মাহর শান্তি কামনা করেন।