
মোঃ আনিসুর রহমান আগুন,গাইবান্ধা থেকেঃ
গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের কেকৈ কাজদহ গ্রামের মৃত কুদরত আলী সরকারের ছেলে ও সংশ্লিষ্ট ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি বালারছিড়ার ঔষধ ব্যবসায়ী মোঃ ইউনুস আলী নান্নু ডাক্তার(৫৬) গতকাল শুক্রবার ৫ টা ৩০ মিনিটে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন।( ইন্না লিল্লাহি ওয়া……. রাজিউন) মৃত্যু কালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। শনিবার সকাল ১০ টার সময় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। তার জানাজায় দলমত নির্বিশেষে সবাই অংশ গ্রহণ করেন।
উল্লেখ্য- বেশকিছু দিন থেকে তিনি মরণব্যাধি ক্যানসারে ভুগছিলেন।