
প্রেস বিজ্ঞপ্তি।।
র্যাব-১২ সদর কোম্পানি এর অভিযানে মাদক পরিবহন কালে ৯৭৫ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়াড়ি, মাদক ব্যবসায়ী, খুন এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র্যাব সফলতার সাথে নিয়মিত অভিযান পরিচালনা করছে।
১। এরই ধারাবাহিকতায় অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয় এর দিক নির্দেশনায় গত ১৪ আগস্ট ২০২৬ খ্রি. দুপুর ১৩.০৫ ঘটিকায় র্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল ‘‘সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানাধীন দাথিয়া দিগর গ্রামস্থ হানিফ ফুড ভিলেজ এর সামনে রংপুর হতে ঢাকা গামী মহাসড়কের উপর’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে যাত্রীবাহী বাসে মাদক পরিবহন কালে ৯৭৫ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
২। গ্রেফতারকৃত আসামি ১। মোছাঃ বেগম(৬৮), পিতা-মৃত গমির উদ্দিন, স্বামী-মৃত সিরাজ উদ্দিন, মাতা-মৃত খতেজা, সাং-দক্ষিণ বাসুদেবপুর, থানা-হাকিমপুর, জেলা-দিনাজপুর।
৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য বুপ্রেনরফিন ইনজেকশন দিনাজপুর সীমান্ত এলাকা হইতে সংগ্রহ করে বিভিন্ন গাড়ীতে পরিবহন করে দেশের বিভিন্ন জেলায় বিক্রয় করে আসছে।
৪। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২ বদ্ধপরিকর।
র্যাব-১২ কে তথ্য দিন – মাদক, অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।