
ঠাকুরগাঁও প্রতিনিধি: বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস) ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া বাজারে পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
শনিবার দুপুরে সেনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
কমিটিতে আবুল কাশেম সভাপতি, মিজানুর রহমান মিজান সাধারণ সম্পাদক, দুলাল হক সিনিয়র সহ-সভাপতি, সলেমান আলী সহ-সভাপতি এবং মোহাম্মদ আলী মিস্টার সদস্য নির্বাচিত হয়েছেন।
সভায় বিসিডিএস-এর জেলা কমিটির কার্যনির্বাহী সদস্য মাওলানা সাদ্দাম হোসেন। পীরগঞ্জ থানা কমিটির সভাপতি আবুল হোসেন, সহ-সভাপতি তবারক আলী, সম্পাদক বাবলুর রসিদসহ থানা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে সেনুয়া বাজারের ওষুধ ব্যবসায়ীদের সংগঠিত করা, পেশাগত শৃঙ্খলা বজায় রাখা এবং ব্যবসায়ীদের স্বার্থে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।