
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দলীয়ভাবে রাষ্ট্রপতি মনোনয়ন দেওয়ার খবরে আনন্দ প্রকাশ করে মিষ্টি বিতরণ করেছে উপজেলা মহিলা দল।
শনিবার (১৫ আগস্ট) দুপুর ১২টার দিকে পীরগঞ্জ পূর্ব চৌরাস্তায় উপজেলা মহিলা দলের সভানেত্রী উম্মে কুলসুমের নেতৃত্বে পথচারী ও সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পীরগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা জয়নাল আবেদীন, মহিলা দলের যুগ্ম আহ্বায়ক নাহিদ পারভিন রিপা, খনগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি জরিনা বেগম, সাধারণ সম্পাদক মেঘলা এবং হাজীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহিনা আক্তারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।
মিষ্টি বিতরণকালে নেতাকর্মীরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি মনোনয়নের খবরে আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন। এ সময় পূর্ব চৌরাস্তা এলাকায় নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।