
হেলাল শেখঃ ঢাকার সাভারে প্রকাশ্যে গাঁজা সেবনের অভিযোগে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৩ই আগস্ট ২০২৬) দুপুরে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ সাজা প্রদান। পুলিশ জানায়,১৩ই আগস্ট বৃহস্পতিবার সকালে সাভারের সিআরপি এলাকায় প্রকাশ্যে গাঁজা সেবনের সময় মিনহাজুল ইসলাম মিরাজ, ইমন হাওলাদার, মাহফুজ, মোস্তাফিজুর রহমান ও শাহরিয়ার ইসলামকে আটক করা হয়। পরে তাদের সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে শুনানি শেষে মিনহাজুল ইসলাম মিরাজ ও ইমন হাওলাদারকে ৬ মাস করে সশ্রম কারাদণ্ড এবং মাহফুজ, মোস্তাফিজুর রহমান ও শাহরিয়ার ইসলামকে ১৫ দিন করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
সাজা শেষে ৫জনকে কারাগারে পাঠানো হয়েছে বলে শুক্রবার ১৪ আগস্ট পুলিশ জানিয়েছেন।