বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

বীর মুক্তিযোদ্ধা অবসর প্রাপ্ত সেনা কর্তকর্তা মোজাফফর ভূঁইয়া’র মৃ/ত্যু:রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৬৭ Time View

মোঃ সুমন ভূইয়া।।
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার পৌরসভার ১নং ওয়ার্ড রুনসী গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর কর্পোরাল মোঃমোজাফফর আলী ভূঁইয়া (৮৮) ক্যান্সার জনিত কারনে মৃত্যুবরণ করেন।

(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (১৪ আগস্ট) ভোর রাত ৩:৪০ মিনিটের দিকে তাহার নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তিনি মরণব্যাধী
ক্যান্সার জনিত সংক্রমন রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন সিএমএইচ ও বাংলাদেশের বিভিন্ন সুনামখ্যাত হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসাধীন থেকে চিকিৎসা’সেবা নিয়ে ছিল এর পরবর্তীতে কর্মরত চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে বাড়িতে নিয়ে আসলে,নিজ বাড়িতে মুমূর্ষ অবস্থায় বিশ্রামরত ২-৩ মাস যাবত থাকা অবস্থায় তিনি মারা যান।

মৃত্যুকালে তিনি তিন ছেলের মধ্যে দুই ছেলে ও ছয় মেয়ের মধ্যে পাঁচ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার (১৪ আগস্ট) বিকাল আসর নামাজ বাদ বাকেরগঞ্জ সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে পুলিশ ও সেনাবাহিনীর প্যারেড এবং জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

মরহুমের জানাজার নামাজে মুসল্লিদের ঢল দেখা গেছে।

উক্ত জানাজার নামাজে বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,মুক্তিযোদ্ধা,শিক্ষক সাংবাদিক’সহ অসংখ্য অরাজনৈতিক ব্যক্তি’সহ সুশীল সমাজের ব্যাপক মানুষের অংশগ্রহনে মরহুমের জানাজা নামাজ সম্পন্ন হয়।

বাকেরগঞ্জ পৌর শহরের নিজ বাড়ির কবরস্থানে দাফন কালে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে গার্ড অব অনার দেওয়া হয়।

নিজ বাড়ির কবরস্থানে মরহুমের দাফন শেষে সেনাবাহিনীর একটি চৌকস দল সামরিক রীতিতে গান স্যালুটের মাধ্যমে মরহুমের প্রতি শ্রদ্ধা জানায়।

মরহুমের মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য-আলহাজ্ব মোঃ আবুল হোসেন খান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ,উপজেলা প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ,অরাজনৈতিক ব্যক্তিবর্গ,সাংবাদিক মহল ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ গভীর শোক প্রকাশ করে,এবং মরহুমের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin