
এ,কে,এম, খোরশেদ আলম
নাটোর জেলা প্রতিনিধি।।
নলডাঙ্গায় পিপরুল ইউনিয়নের পাবনাপাড়া গ্রামে,
বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনে পুরে সর্বশান্ত হয়েছেন,রিকশাচালক লাল কুদ্দুস (৪২) পিতা মৃত বলাই মোল্লা।
গতকাল ১৩ই আগস্ট বিকাল তিন ঘটিকায় আগুনে পুরে সর্বশান্ত লাল কুদ্দুসের পাশে দারিয়েছেন, পিপরুল ইউনিয়ন বিএনপি,র সভাপতি আশরাফুজ্জামান (হুমায়ন) শিকদার। সর্বক্ষন ক্ষতিগ্রস্থ পরিবারের খোজ খবর নিয়েছেন তিনি।
অদ্য ১৪ই আগস্ট শুক্রবার সকাল ৮ ঘটিকার সময় সার্বিক খোজ খবর নিতে গেলেন, লাল কুদ্দুসের বাড়িতে। এসময় আর্থিক সহায়তার জন্য নিজ অর্থায়নে নগত টাকা ও খাদ্য সামগ্রী তুলে দেন ক্ষতি গ্রস্ত পরিবারের হাতে। এসময় আশরাফুজ্জামান হুমায়ন শিকদার ক্ষতিগ্রস্থ পরিবারকে বলেন, তোমাদের ধর্য্য ধারন করতে হবে, আমি তোমাদের পাশে আছি, তোমাদের জন্য যা যা প্রয়োজন আমি করব। প্রয়োজনে আমাদের সকলের আস্থাভাজন মাননীয় হুইপ মহোদয় এ্যাড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভাইয়ের মাধ্যমে সার্বিক সাহায্য ও সহযোগিতার অঙ্গিকার ব্যক্ত করেন, পিপরুল ইউনিয়ন বিএনপি’র অবিভাবক আশরাফুজ্জামান হুমায়ন শিকদার।