বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

নলছিটি ভেরনবাড়িয়া সিনিয়র আলিম মাদ্রাসায় নিরাপত্তাকর্মী নিয়োগে অনি/য়মের অ/ভিযোগ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৫৮ Time View

নিজস্ব প্রতিবেদকঃ

ঝালকাঠির নলছিটি উপজেলার ভেরনবাড়িয়া সিনিয়র আলিম মাদ্রাসায় নিরাপত্তাকর্মী নিয়োগে অনিয়ম ও প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাদ্রাসাটিতে নিরাপত্তাকর্মী পদে নিয়োগের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম ও যোগ্যতা যথাযথভাবে অনুসরণ করা হয়নি—এমন অভিযোগ করেছেন সংশ্লিষ্ট কয়েকজন। অভিযোগ রয়েছে, তৎকালীন রানাপাশা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জালাল সরদারের স্ত্রীকে প্রভাব খাটিয়ে নিরাপত্তাকর্মী পদে নিয়োগ দেওয়া হয়েছে।

অভিযোগ অনুযায়ী, নিরাপত্তাকর্মী হিসেবে পুরুষ প্রার্থী নিয়োগের কথা থাকলেও ওই পদে মোছা. সাদিয়া আক্তার নুপুরকে নিয়োগ দেওয়া হয়। এ নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব ও স্বজনপ্রীতির আশ্রয় নেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

স্থানীয়দের দাবি, নিয়োগ প্রক্রিয়ায় প্রকৃত নিয়ম অনুসরণ করা হয়েছে কি না, নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী যোগ্য প্রার্থীদের মধ্যে যথাযথ প্রতিযোগিতা হয়েছে কি না এবং নিয়োগ কমিটির সিদ্ধান্ত কীভাবে নেওয়া হয়েছে—এসব বিষয় তদন্ত করে দেখা প্রয়োজন।

তবে এসব অভিযোগের বিষয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ, প্রতিষ্ঠান প্রধান কিংবা সংশ্লিষ্ট নিয়োগ কমিটির বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই এবং নিয়োগ প্রক্রিয়ার নথিপত্র পর্যালোচনা করে প্রকৃত ঘটনা বেরিয়ে আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin