বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

ক্ষেতলালে ৫ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী আব্দুল বারী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৭৩ Time View

মোঃ দেলোয়ার হোসেন বাবু
স্টাফ রিপোর্টার ।।

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বিলের ঘাট এলাকায় তুলসীগঙ্গা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উভয় পাশে ৫ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেল ৪টায় জেলা পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আব্দুল বারী এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রীর সহধর্মিণী , নাজমা আরা বেগম, উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান সাধারণ সম্পাদক *আবু বক্কর সিদ্দিক , পৌর বিএনপির সভাপতি , প্রভাষক আব্দুল আলীম, সাধারণ সম্পাদক নাফেউল হাদী মিঠু, সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ উদ্যোগ আয়োজকরা জানান, নদীর বাঁধের উভয় পাশে বৃক্ষরোপণের ফলে একদিকে বাঁধের সৌন্দর্য বৃদ্ধি পাবে, অন্যদিকে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে বন্যা প্রতিরোধেও এই গাছগুলো সহায়ক হবে বলে তারা আশা প্রকাশ করেন।

প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, জলবায়ু পরিবর্তনের এই সময়ে বেশি বেশি গাছ লাগানোর কোনো বিকল্প নেই। নদী বাঁধ রক্ষার পাশাপাশি এই বৃক্ষরোপণ কর্মসূচি ক্ষেতলালকে একটি সবুজ উপজেলা হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে।

অনুষ্ঠান শেষে অতিথিরা প্রতীকীভাবে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।

পরিবেশ রক্ষা ও বাঁধের সৌন্দর্য বৃদ্ধিতে এই উদ্যোগ
গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা সংশ্লিষ্টদের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin