বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

আশুলিয়ার জামগড়ায় মধ্যবয়সী নারীর রহস্যজনক মৃ/ত্যু, বি/বস্ত্র অবস্থায় ম/রদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৯৭ Time View

হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকায় মাহফুজা বেগম নামে এক মধ্যবয়সী নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) রাত ৯টার দিকে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের জামগড়া গফুর মন্ডল স্কুল রোডের নুরুজ্জামানের বাড়ির একটি কক্ষ থেকে বিবস্ত্র অবস্থায় নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মাহফুজা বেগম আদম ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে। তার মৃত্যুর ঘটনায় এটি হত্যাকাণ্ড কি না, তা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের ধারণা, তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্ত ও তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে। ঘটনাস্থলে আশুলিয়া থানা পুলিশ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা তদন্ত ও আলামত সংগ্রহের কাজ করছেন।

এদিকে ঘটনাস্থলের বাড়িওয়ালার স্ত্রী শিউলির কাছে ভাড়াটিয়া তথ্য ফরমের তথ্য জানতে চাইলে তিনি গণমাধ্যমকর্মীদের জানান, তাদের এসব প্রয়োজন হয় না। এ ঘটনায় প্রশ্ন উঠেছে—ভাড়াটিয়া তথ্য সংরক্ষণের ক্ষেত্রে আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য কি না?।

আশুলিয়া থানার (এসআই) কদ্দুস নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন। এ বিষয়ে আশুলিয়া থানার জামগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) রাশেদ জানান, পিবিআইসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন এবং তদন্ত কার্যক্রম চলছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছিলেন। নিহত নারীর মৃত্যুর কারণ এবং ঘটনার সঙ্গে কারো সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্ত শেষে জানা যাবে বলে পুলিশ জানায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin