শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :-
বানারীপাড়া’র চাখার ওয়াজেদ মেমোরিয়াল উচ্চ বালিকা বিদ্যালয়ের সভাপতি মনোনীত হয়েছেন সাইদুল ইসলাম পানিতে ডু্বে ৫ শিশুর মৃ/ত্যুর হয়েছে- সকলের বয়স ৮- ১১ বছর চেক জালিয়াতির মা-মলা, ববির প্রশাসনিক কর্মকর্তা গ্রে-প্তার পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, অ্যান্টিবায়োটিক দিয়ে অন্তঃসত্ত্বার সন্তান মা-রা যাওয়ার অভিযোগ মধুপুরে ইউপি চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা উজিরপুরে ভিটেমাটি ও পারিবারিক কবরস্থান উচ্ছেদের হুম-কি প্রকৌশলীর সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত ঠাকুরগাঁও ডিবির জালে সংঘবদ্ধ ডলার প্রতারক চক্র ও ভুয়া ডিবি সদস্য গ্রে-ফতার ময়মনসিংহে পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজির সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ

কুমিল্লায় জজকোর্ট রোডে ড্রেন দখ/ল করে সড়ক সংকোচনের অভিযোগ, বাড়ছে দু/র্ঘটনার ঝুঁকি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৩১ Time View

তরিকুল ইসলাম তরুন, কুমিল্লা
কুমিল্লা জজকোর্ট রোডের গায়েব আসিফের বাড়ি সংলগ্ন এলাকায় সিটি করপোরেশনের আওতাভুক্ত ড্রেন দখল করে সড়কের জায়গা সংকুচিত করার অভিযোগ উঠেছে। এতে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে বলে স্থানীয়দের অভিযোগ।
স্থানীয়দের দাবি, বাড়ির মালিক সিটি করপোরেশনের আওতাভুক্ত ড্রেনের ওপর ধীরে ধীরে দখল বিস্তার করে প্রথমে ড্রেনের জায়গা ব্যবহার করছেন। পরবর্তীতে সেই স্থাপনা ও ব্যক্তিগত ব্যবহারের অংশ মূল সড়কের দিকে চলে আসায় সড়কের চলাচলযোগ্য জায়গা আরও সংকুচিত হয়ে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, বর্তমানে সড়কের প্রায় ১২ ফুট জায়গা দখলের কারণে যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে। গুরুত্বপূর্ণ জজকোর্ট এলাকায় প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, আদালতের বিচারপ্রার্থী, আইনজীবী ও সাধারণ যাত্রীরা চলাচল করেন। ফলে সড়কের জায়গা এভাবে সংকুচিত হওয়ায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
স্থানীয়রা প্রশ্ন তুলেছেন, সরকারি জায়গা ব্যবহার করে ব্যক্তিগত সুবিধার জন্য সড়ক সংকুচিত করার সুযোগ কীভাবে দেওয়া হচ্ছে? সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি ও কার্যকর ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে।
এলাকাবাসীর দাবি, দ্রুত সরেজমিন তদন্ত করে সিটি করপোরেশনের জায়গা ও ড্রেন দখলমুক্ত করা হোক। একই সঙ্গে পথচারী ও যানবাহনের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সড়কের অবৈধ দখল উচ্ছেদ করে স্বাভাবিক প্রশস্ততা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin