বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :-
৪৮ বছরের কুমিল্লা বিএনপি: আকবরের আদর্শ, রাবেয়ার প্রভাব, ইয়াছিনের সংগঠন ও সাক্কুর নগর রাজনীতির ইতিহাস সিসিইউ’তে ভর্তি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ঘাটাইলে ‘সহজ কেনাকাটা, বিশ্বস্ত সেবা’ অনলাইনে পরান গ্লোবাল অ্যাপের শুভ উদ্বোধন বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান-পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ আগস্টে ৬৭ সাংবাদিক নি/র্যাতন হয়/রানির শি-কার: মিডের উদ্বেগ বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল খাদেমুল বাশার-এর শা/হাদাত বার্ষিকী পালন গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ভূঞাপুর স্বাস্থ্যকমপ্লেক্সের অ-ব্যবস্থাপনা নিয়ে সাংবাদিকের পোষ্ট স্বাস্থ্য কর্মকর্তার লিখলেন বেয়া/দব ধা/ন্দাবাজ ভ/ন্ড গণতন্ত্রের জন্য বহু নেতাকর্মী প্রাণ দিয়েছেন : জহির উদ্দিন স্বপন

পুঠিয়ায় মাদ/কবিরোধী অভি/যানে দু’ হাজার লিটার চো/লাই মদ জব্দ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৪২ Time View

আলিফ হোসেন।।
তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর পুঠিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় দু’হাজার হাজার লিটার চোলাই মদ জব্দ করে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। অভিযানে সহযোগিতা করেন পুঠিয়া থানার উপপরিদর্শক (এসআই) ইমরান আলীর নেতৃত্বে পুলিশের একটি দল।
জানা গেছে, বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে উপজেলার মডেল স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন কৃষ্ণপুর আদিবাসী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট শিবু দাশের নেতৃত্বে পরিচালিত অভিযানে স্থানীয় মাদকবিরোধী যুবসমাজ সার্বিকভাবে সহযোগিতা করে। অভিযানে বিপুল পরিমাণ চোলাই মদ জব্দের পাশাপাশি মদ তৈরির বিভিন্ন উপকরণ ও সংরক্ষণে ব্যবহৃত সরঞ্জামও জব্দ করা হয়। পরে জব্দ করা মদ ও মদ তৈরির উপকরণ ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
স্থানীয়দের অভিযোগ কৃষ্ণপুর বোনাপাড়া এলাকার একটি অংশ দীর্ঘদিন ধরে চোলাই মদ উৎপাদন ও বিক্রির সঙ্গে জড়িত। তাদের দাবি, এখানে প্রতিদিন বিপুল পরিমাণ চোলাই মদ তৈরি ও বিক্রি হয়ে থাকে। এতে এলাকার পরিবেশ ও যুবসমাজের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।
স্থানীয়রা বলেন, প্রশাসনের এমন মাদকবিরোধী অভিযানকে তারা সাধুবাদ জানান। বিশেষ করে মাদকের বিরুদ্ধে স্থানীয় যুবসমাজের এগিয়ে আসাকে ইতিবাচক হিসেবে দেখছেন তারা। তাদের দাবি, নিয়মিত অভিযান পরিচালনা করা হলে মাদকের বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
এবিষয়ে পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট শিবু দাশ বলেন, বিশেষ অভিযানের মাধ্যমে মডেল স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন কৃষ্ণপুর আদিবাসী এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে আনুমানিক দুই হাজার লিটার চোলাই মদ জব্দ করা হয় এবং তা ধ্বংস করা হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান চলমান থাকবে।”
স্থানীয়দের প্রত্যাশা, শুধু অভিযান নয় মাদকের মূল উৎপাদন ও বিক্রয়কেন্দ্র চিহ্নিত করে নিয়মিত নজরদারি ও আইনগত ব্যবস্থা নেওয়া হলে পুঠিয়ায় মাদকের বিস্তার রোধে কার্যকর পরিবর্তন আসবে।#

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin