শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :-
বানারীপাড়া’র চাখার ওয়াজেদ মেমোরিয়াল উচ্চ বালিকা বিদ্যালয়ের সভাপতি মনোনীত হয়েছেন সাইদুল ইসলাম পানিতে ডু্বে ৫ শিশুর মৃ/ত্যুর হয়েছে- সকলের বয়স ৮- ১১ বছর চেক জালিয়াতির মা-মলা, ববির প্রশাসনিক কর্মকর্তা গ্রে-প্তার পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, অ্যান্টিবায়োটিক দিয়ে অন্তঃসত্ত্বার সন্তান মা-রা যাওয়ার অভিযোগ মধুপুরে ইউপি চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা উজিরপুরে ভিটেমাটি ও পারিবারিক কবরস্থান উচ্ছেদের হুম-কি প্রকৌশলীর সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত ঠাকুরগাঁও ডিবির জালে সংঘবদ্ধ ডলার প্রতারক চক্র ও ভুয়া ডিবি সদস্য গ্রে-ফতার ময়মনসিংহে পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজির সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ

পূর্ব শত্রু/তার জের ধরে বানারীপাড়ায় পবিত্র বেপারীকে কু/পিয়ে জ/খম- ঢাকায় প্রেরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৮২ Time View

​বিশেষ প্রতিনিধি:

বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার ইলুহার ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে পূর্ব শত্রুতার জের ধরে পবিত্র বেপারী নামে এক ব্যক্তিকে কুঠার ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। গতকাল ১৩ আগস্ট (বৃহস্পতিবার) সন্ধ্যার পর এ হামলার ঘটনা ঘটে।
​স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর স্বজনদের সূত্রে জানা যায়, পূর্ব পরিকল্পিতভাবে উজ্জল মিস্ত্রি, সজল মিস্ত্রি, মুক্তিযোদ্ধা স্বপন মিস্ত্রি ও উৎস মিস্ত্রি একত্রিত হয়ে পবিত্র বেপারীর ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা কুঠার ও ধারালো অস্ত্র দিয়ে তার হাতে এবং দুই পায়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। এ সময় তারা দুই পা কুপিয়ে শরীর থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।
​পরবর্তীতে স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা তাকে রাস্তার ওপর মুমূর্ষু অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। রক্তাক্ত ও অজ্ঞান অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বানারীপাড়া থানায় নিয়ে আসেন। খবর পেয়ে অ্যাম্বুলেন্স থানায় পৌঁছে তাকে দ্রুত উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত উন্নত চিকিৎসার জন্য তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করেন।
​এ বিষয়ে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে দেখছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন, “ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেফতার করে কঠোর আইনানুগ ব্যবস্থার মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin