
আরিফ রববানী, স্টাফ রিপোর্টারঃ
বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে সাহিদুর রহমান টেপার সম্পাদনা ও প্রকাশনায় প্রকাশিত জাতীয় সংবাদ পত্র দৈনিক ঘোষণা পত্রিকারা ৩২তম বর্ষপূর্তি উৎসব।
বুধবার ( ১২ আগস্ট ২০২৬) সকাল ৯ টা থেকে রাজধানীর সেগুনবাগিচাস্থ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে প্রত্রিকাটির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রতিনিধি সম্মেলন, প্রশিক্ষণ কর্মশালা,সনদ বিতরণ, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি রাত ৯ টা পর্যন্ত টানা চলে। এতে বিভিন্ন জেলা উপজেলা কর্মরত প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তথ্য সচিব ও বিটিআরসির চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ।
দুই পর্বে পরিচালিত অনুষ্ঠানের প্রথম পর্বে ‘প্রশিক্ষণ কর্মশালা’ অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ঘোষণা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো: সাহিদুর রহমান টেপা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন
পত্রিকার প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলাম।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন দৈনিক ঘোষণা পত্রিকার প্রধান সম্পাদক নাজনীন সুলতানা এবং সঞ্চালনা করেন বিশেষ প্রতিবেদক মো: মঞ্জুর হোসেন ঈসা।
অনুষ্ঠানে বিভিন্ন পর্বে আমন্ত্রিত অতিথিরা ও পত্রিকার শীর্ষ কর্মকর্তাগণ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে সাবেক তথ্য সচিব ও বিটিআরসির চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ গণমাধ্যমের বস্তুনিষ্ঠতা ও এর অগ্রযাত্রার ওপর আলোকপাত করেন। এছাড়া অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে দৈনিক ঘোষণা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো: সাহিদুর রহমান টেপা পত্রিকার তিন দশকের যাত্রার নানা দিক তুলে ধরে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
আলোচনা সভা ও বিভিন্ন পর্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন পত্রিকার প্রধান সম্পাদক নাজনীন সুলতানা, সহকারী সম্পাদক ডা. শরিফুল হক প্রিয়ম এবং প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামসহ বিভিন্ন বিভাগে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক ও কর্মকর্তাবৃন্দ। বক্তারা সংবাদপত্র শিল্পের বিকাশ এবং তৃণমূল পর্যায়ে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
উৎসব মুখোর পরিবেশে দিনব্যাপী এই আয়োজনের শেষ পর্যায়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠান শেষে বর্ষসেরা পারফর্মারদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।