বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :-
৪৮ বছরের কুমিল্লা বিএনপি: আকবরের আদর্শ, রাবেয়ার প্রভাব, ইয়াছিনের সংগঠন ও সাক্কুর নগর রাজনীতির ইতিহাস সিসিইউ’তে ভর্তি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ঘাটাইলে ‘সহজ কেনাকাটা, বিশ্বস্ত সেবা’ অনলাইনে পরান গ্লোবাল অ্যাপের শুভ উদ্বোধন বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান-পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ আগস্টে ৬৭ সাংবাদিক নি/র্যাতন হয়/রানির শি-কার: মিডের উদ্বেগ বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল খাদেমুল বাশার-এর শা/হাদাত বার্ষিকী পালন গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ভূঞাপুর স্বাস্থ্যকমপ্লেক্সের অ-ব্যবস্থাপনা নিয়ে সাংবাদিকের পোষ্ট স্বাস্থ্য কর্মকর্তার লিখলেন বেয়া/দব ধা/ন্দাবাজ ভ/ন্ড গণতন্ত্রের জন্য বহু নেতাকর্মী প্রাণ দিয়েছেন : জহির উদ্দিন স্বপন

৩৮ বছরের শিক্ষকতা জীবনের ইতি টানলেন প্রধান শিক্ষক আজগর আলী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ১২৫ Time View

রাজশাহী থেকে মোঃ হায়দার আলীঃ আজ বৃহস্পতিবার ১৩ আগষ্ট কর্মময় জীবন থেকে অবসরের মাধ্যমে দীর্ঘ সাড়ে ৩৮ বছরের শিক্ষকতা পেশার সমাপ্তি হলো প্রধান শিক্ষক মোঃ আজগর আলীর তিনি ১৯৮৮ খ্রিঃ ৫ মে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রধান শিক্ষক, চর আষাড়িয়া দহ কাঁনাপাড়া উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। এখানে তিনি সুনামের সাথে দায়িত্ব পালন করে খেলাধুলা, শিক্ষার মান উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করেন।

পরবর্তীতে তিনি এককই বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষক হিসেবে
পদোন্নতি পান। তিনি শিক্ষকদের সহযৌগিতায় প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখেন।

এলাকার বিভিন্ন অনুষ্ঠান সফলভাবে করে সাবেক এমপি, মন্ত্রীদের সুনজরে আসেন বিদ্যালয়ে দু,তলা একাডেমিক ভবণ, বাউন্ডারী, বিজ্ঞানাগার, আইসিটি ডিজিটাল ল্যাব, বিদ্যুৎ, বিদ্যালয়ে যাওয়ার রাস্তা নির্মান, করে দেন। ফলে শিক্ষার্থীদের দীর্ঘদিনের শ্রেনী কক্ষের সমস্যার সমাধান হয়। তথ্য প্রযুক্তি জ্ঞানকে কাজে লাগানোর জন্য আধুনিক আইসিটি ল্যাবের ব্যবস্থা করেন। শিক্ষা প্রতিষ্ঠানের আকর্ষনীয় মেইনগেট নির্মান করেন।
পাবলিক পরীক্ষার ফলাফল, জুনিয়ার বৃত্তি পরীক্ষার ভাল ফলাফল করার জন্য মা সমাবেশ, অভিভাবক সমাবেশ, ম্যানেজিং কমিটির সদস্য, সুধিজনদের নিয়ে মিটিং করে আলোচনার কেন্দ্র বিন্দুতে উঠে এসেছে।

গোদাগাড়ী উপজেলার আষাড়িয়াদহ কানাপাড়া উচ্চ বিদ্যালয় থেকে কর্মময় জীবনের ইতি টানলেন আজগর আলী, সুধিজন, সহকর্মী, বর্তমান ও প্রাক্তণ, বর্তমান শিক্ষার্থীদের হৃদয় নিংড়ানো ভালোবাসার মধ্য দিয়ে।

বৃহস্পতিবার ( ১৩ আগষ্ট ) সকাল ১০ টার সময় বিদ্যালয়ের চত্তরে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীগণ সুবিশাল মঞ্চ ও প্যান্ডেল তৈরী করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজগর আলীর অবসরকালীন বিদায় অনুষ্ঠান নানা আয়োজন করা হয়।

এ সময় প্রিয় শিক্ষককে বিদায় জানাতে সকাল থেকেই এলাকার গণ্যমান্য বক্তি, রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি শিক্ষক, প্রাপ্তন ছাত্রছাত্রী ও বর্তমান শিক্ষার্থীরা স্কুলে হাজির হয় শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদনের জন্য। শিক্ষার্থী ও সহকর্মী সবাই অশ্রুসিক্ত। সকলের ভালোবাসায় সিক্ত বিদায় সংবর্ধনা শেষ হয়। আষাড়িয়া দহ কানাপাড়া উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ব্যবস্থাপনা কমিটির সভাপতি
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ আশিক ইকবালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক ডাঃ জালাল‌উদ্দিন ওরফে দরবেশ‌‌।
প্রধান শিক্ষক আজগর আলীর অবসরত্তোর সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, বাংলাদেশ শিক্ষক সমিতির গোদাগাড়ী উপজেলা শাখার, সভাপতি, প্রধান শিক্ষক এমএন রিদওয়ান ফিরদৌস, সহঃ সভাপতি প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ আতাউর রহমান, সমিতির সদস্য ও রাজাবাড়ীহাট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মতিয়ার রহমান, সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদস সহকারী শিক্ষক, সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, জিয়াউল হক, সহকারী শিক্ষক, এবাদুল হকসহ এলাকার সুধিজন বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শেষে বাংলাদেশ শিক্ষক সমিতির পক্ষ থেকে বিদয়ী প্রধান শিক্ষক আজগর আলীর হাতে ১ লাখ ৩০ হাজার টাকার চেক তুলে দেয়া হয়। এর পর শিক্ষক, শিক্ষার্থীদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের পুরস্কার তুলে দেয়া হয়।
বক্তাগণ তাদের বক্তব্যে বলেন, জন্ম যেখানে হউক না কেন? কর্ম হউক ভাল, মানুষ বেঁচে থাকে কর্মের গুনে। প্রধান শিক্ষক আজগর আলী ঝড়, বৃষ্টি মাথায় নিয়ে সুবিশাল উত্তাল পদ্মা নদী পড়ি দিয়ে পেশাগত দায়িত্ব পালন করেছেন। আজগর শুধু প্রধান শিক্ষকই ছিলেন না। একজন যোগ্য অভিভাবকও ছিলেন, মানুষের পরম বন্ধু। তাঁর তার সঠিক। গতিশীল নেতৃত্বে আজ বিদ্যালয় অনেক দূরে এগিয়েছে। সততা, মহত্ব ও কর্মকুশলতা আমাদের গর্বের। তার দীর্ঘ অভিজ্ঞতাকে আমাদের কাজে লাগাতে হবে। এতোটা সময় আমাদের সঙ্গে ছিলেন যার অনেক স্মৃতি রয়েছে । তিনি একজন আদর্শ শিক্ষক হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। মহান এই পেশায় সাড়ে ৩৮ বছর ধরে তিনি শিক্ষকতা পেশায় এ বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। এই মহান পেশায় যুক্ত থাকায় আদর্শ শিক্ষার্থী গড়ার কারিগর।

এ বিদ্যালয়ের থেকে প্রধান শিক্ষক হিসেবে শিক্ষকতা জীবনে আজ বিদায়ী দিন ও শেষ কর্ম দিবসে প্রিয় শিক্ষক, শিক্ষার্থী সহকর্মী- অভিভাবক, এলাকাবাসী উপস্থিত অতিথি বৃন্দ অশ্রুসিক্ত নয়নে প্রিয় স্যারকে বিদায় জানালেন।

মোঃ হায়দার আলী
গোদাগাড়ী,
রাজশাহী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin