বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম :-
৪৮ বছরের কুমিল্লা বিএনপি: আকবরের আদর্শ, রাবেয়ার প্রভাব, ইয়াছিনের সংগঠন ও সাক্কুর নগর রাজনীতির ইতিহাস সিসিইউ’তে ভর্তি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ঘাটাইলে ‘সহজ কেনাকাটা, বিশ্বস্ত সেবা’ অনলাইনে পরান গ্লোবাল অ্যাপের শুভ উদ্বোধন বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান-পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ আগস্টে ৬৭ সাংবাদিক নি/র্যাতন হয়/রানির শি-কার: মিডের উদ্বেগ বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল খাদেমুল বাশার-এর শা/হাদাত বার্ষিকী পালন গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ভূঞাপুর স্বাস্থ্যকমপ্লেক্সের অ-ব্যবস্থাপনা নিয়ে সাংবাদিকের পোষ্ট স্বাস্থ্য কর্মকর্তার লিখলেন বেয়া/দব ধা/ন্দাবাজ ভ/ন্ড গণতন্ত্রের জন্য বহু নেতাকর্মী প্রাণ দিয়েছেন : জহির উদ্দিন স্বপন

বেনাপোল সীমান্তে ১ জনসহ মাদ/ক ও চোরাচালানি মালামাল আ/টক করেছে বিজিবি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৪৩ Time View

​আজিজুল ইসলাম, বেনাপোলঃ যশোর বেনাপোল সীমান্তে পৃথক চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে এক আসামিসহ বিভিন্ন ধরনের ভারতীয় মালামাল এবং ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)।

​বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধীনস্থ কাশিপুর, বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্টের টহলদল সীমান্তবর্তী এলাকায় এসব অভিযান পরিচালনা করে।

​অভিযানে আটক হওয়া চোরাচালানি মালামাল ও মাদকের মধ্যে রয়েছে—১৬ পিস ভারতীয় ইয়াবা, ৬২টি শাড়ি, ৩টি কম্বল, ১১ প্যাকেট ফুসকা, ১৮টি ওষুধ এবং ২৯০টি কসমেটিক্স সামগ্রী। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৮২ হাজার ৮০০ টাকা।

​এ অভিযানে আটক হওয়া আসামির নাম মোহাম্মদ সোহেল (৩৮)। তিনি যশোর জেলার শার্শা থানার কাশিপুর শেখপাড়া গ্রামের আইয়ুব খানের ছেলে। আটককৃত আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে মামলা দায়েরের পর তাকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

​এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্ত দিয়ে মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল পাচার রোধে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা নজরদারি এবং আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। তিনি পুনর্ব্যক্ত করেন যে, সীমান্ত সুরক্ষায় বিজিবির এই ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin