বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :-
৪৮ বছরের কুমিল্লা বিএনপি: আকবরের আদর্শ, রাবেয়ার প্রভাব, ইয়াছিনের সংগঠন ও সাক্কুর নগর রাজনীতির ইতিহাস সিসিইউ’তে ভর্তি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ঘাটাইলে ‘সহজ কেনাকাটা, বিশ্বস্ত সেবা’ অনলাইনে পরান গ্লোবাল অ্যাপের শুভ উদ্বোধন বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান-পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ আগস্টে ৬৭ সাংবাদিক নি/র্যাতন হয়/রানির শি-কার: মিডের উদ্বেগ বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল খাদেমুল বাশার-এর শা/হাদাত বার্ষিকী পালন গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ভূঞাপুর স্বাস্থ্যকমপ্লেক্সের অ-ব্যবস্থাপনা নিয়ে সাংবাদিকের পোষ্ট স্বাস্থ্য কর্মকর্তার লিখলেন বেয়া/দব ধা/ন্দাবাজ ভ/ন্ড গণতন্ত্রের জন্য বহু নেতাকর্মী প্রাণ দিয়েছেন : জহির উদ্দিন স্বপন

বাবুগঞ্জে মাদ/কাসক্ত ছেলের বিরুদ্ধে মায়ের মা/মলা, গ্রেপ্তা/রের পর স্বস্তি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৪৭ Time View

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: মোঃ মহিউদ্দিন খাঁন রানা।

বরিশালের বাবুগঞ্জে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে মামলা করেছেন তার মা জাহানারা বেগম। নেশার টাকা না পেয়ে মাকে ও নিজের স্ত্রীকে মারধরের অভিযোগে আদালতে মামলা দায়েরের পর মাইনুল হোসেনকে গ্রেপ্তার করেছে বাবুগঞ্জ থানা পুলিশ।

ঘটনাটি ঘটেছে উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ব্রাহ্মন্দিয়া গ্রামের আব্দুল খালেক মাস্টারের বাড়িতে।

স্থানীয় সূত্র ও মামলার নথি অনুযায়ী, জাহানারা বেগমের ছেলে মাইনুল হোসেন মাদকাসক্ত হয়ে পড়েন। নেশার টাকা না পেয়ে তিনি তার মা জাহানারা বেগম ও স্ত্রী তিন সন্তানের জননী মিম আক্তারকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। ছেলের নির্যাতন সহ্য করতে না পেরে জাহানারা বেগম বাদী হয়ে বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।

মামলার পর আদালত মাইনুল হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে গত ৫ আগস্ট বাবুগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। তার গ্রেপ্তারের পর এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এদিকে, মাইনুল হোসেনের মা জাহানারা বেগম সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, তার সৎ ছেলে মৃত জাহাঙ্গীর হোসেনের স্ত্রী রাশিদা বেগম মাদক বেচাকেনার সঙ্গে জড়িত। তার অভিযোগ, রাশিদা বেগমের কাছ থেকেই মাইনুল মাদকের সঙ্গে জড়িয়ে পড়েন।

তবে রাশিদা বেগমের কাছে মাদক বিক্রির অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য না করে বিষয়টি এড়িয়ে যান।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, রাশিদা বেগমের বিষয়ে পুলিশ নজরদারি রাখছে। মাদক সংক্রান্ত অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin