
আজিজুল ইসলাম,বেনাপোলঃ সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী অভিযানের ধারাবাহিকতায় খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধীনস্থ দৌলতপুর বিওপি এলাকায় অভিযান চালিয়ে ৬১৭ বোতল অবৈধ ভারতীয় ‘এসকাফ’ (Eskuf) কফ সিরাপ আটক করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভোর আনুমানিক ০৫:৪০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর বিওপির একটি চৌকস টহল দল এই বিশেষ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালানী পণ্য পাচার রুখতে দীর্ঘদিন ধরে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে ভোররাতে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে চোরাচালানকারীদের ফেলে যাওয়া ৬১৭ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, দেশের সীমান্ত এলাকায় যেকোনো ধরনের মাদক ও চোরাচালান বন্ধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠন ও সীমান্ত সুরক্ষায় বিজিবির এই কঠোর অবস্থান ও অভিযান অব্যাহত থাকবে।