বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :-
৪৮ বছরের কুমিল্লা বিএনপি: আকবরের আদর্শ, রাবেয়ার প্রভাব, ইয়াছিনের সংগঠন ও সাক্কুর নগর রাজনীতির ইতিহাস সিসিইউ’তে ভর্তি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ঘাটাইলে ‘সহজ কেনাকাটা, বিশ্বস্ত সেবা’ অনলাইনে পরান গ্লোবাল অ্যাপের শুভ উদ্বোধন বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান-পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ আগস্টে ৬৭ সাংবাদিক নি/র্যাতন হয়/রানির শি-কার: মিডের উদ্বেগ বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল খাদেমুল বাশার-এর শা/হাদাত বার্ষিকী পালন গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ভূঞাপুর স্বাস্থ্যকমপ্লেক্সের অ-ব্যবস্থাপনা নিয়ে সাংবাদিকের পোষ্ট স্বাস্থ্য কর্মকর্তার লিখলেন বেয়া/দব ধা/ন্দাবাজ ভ/ন্ড গণতন্ত্রের জন্য বহু নেতাকর্মী প্রাণ দিয়েছেন : জহির উদ্দিন স্বপন

নয়জন কর্মকর্তাকে বিদায়ী সংবর্ধনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৯৯ Time View

কে এম সোহেব জুয়েল ঃ

বরিশালের গৌরনদী উপজেলা প্রকৌশলী মো. অহিদুর রহমানসহ নয়জন কর্মকর্তাকে বদলী, পদোন্নতি ও অবসরজনিত বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।

উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে বুধবার বিকেলে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীমের সভাপতিত্বে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার শেখ, সংবর্ধিত প্রকৌশলী মো. অহিদুর রহমান, সমবায় কর্মকর্তা আফসানা শাখী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, বিএডিসির প্রকৌশলী সাহেদ আহম্মেদ চৌধুরী প্রমুখ।

একইদিন সদ্য বদলী হওয়া উপজেলা সমবায় কর্মকর্তা আফসানা শাখীসহ মোট নয়জন কর্মকর্তাকে বদলী, পদোন্নতি ও অবসরজনিত সংবর্ধনা দেওয়া হয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহন করেন। অনুষ্ঠান শেষে সদ্য যোগদান করা উপজেলা প্রকৌশলী মো. সাইফুল ইসলাম রাকিবকে ফুল দিয়ে বরন করে নিয়েছেন অফিসার্স ক্লাবের নেতৃবৃন্দরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin