বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :-
৪৮ বছরের কুমিল্লা বিএনপি: আকবরের আদর্শ, রাবেয়ার প্রভাব, ইয়াছিনের সংগঠন ও সাক্কুর নগর রাজনীতির ইতিহাস সিসিইউ’তে ভর্তি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ঘাটাইলে ‘সহজ কেনাকাটা, বিশ্বস্ত সেবা’ অনলাইনে পরান গ্লোবাল অ্যাপের শুভ উদ্বোধন বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান-পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ আগস্টে ৬৭ সাংবাদিক নি/র্যাতন হয়/রানির শি-কার: মিডের উদ্বেগ বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল খাদেমুল বাশার-এর শা/হাদাত বার্ষিকী পালন গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ভূঞাপুর স্বাস্থ্যকমপ্লেক্সের অ-ব্যবস্থাপনা নিয়ে সাংবাদিকের পোষ্ট স্বাস্থ্য কর্মকর্তার লিখলেন বেয়া/দব ধা/ন্দাবাজ ভ/ন্ড গণতন্ত্রের জন্য বহু নেতাকর্মী প্রাণ দিয়েছেন : জহির উদ্দিন স্বপন

আশুলিয়ার জামগড়ায় এক পোশাক শ্রমিক স্ত্রীকে স্বামী কর্তৃক হ/ত্যার অ/ভিযোগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ২৫ Time View

হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকায় বিথি আক্তার (২২) নামে এক পোশাক শ্রমিককে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী মজনুর (৩০) এর বিরুদ্ধে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) সকালে ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের জামগড়ার রূপায়ণ আবাসন-১ নং গেটের পাশে মো. শাহিনের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত বিথি ওই বাড়ির ম্যানেজার বাদশার মেয়ে। তিনি এক কন্যাসন্তানের জননী ছিলেন।

নিহতের বাবা মো. বাদশা অভিযোগ করে বলেন, তার মেয়ে বিথিকে স্বামী মজনু গলা টিপে হত্যা করে পালিয়ে গেছে। পরে বিথির মরদেহ ঘরের খাটের ওপর বিছানায় পড়ে থাকতে দেখা যায়।
নিহতের পরিবারের দাবি, মাদক সেবনের জন্য টাকা চাওয়াকে কেন্দ্র করে বিথি ও মজনুর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। এরই জেরে বুধবার দিবাগত রাতে কোনো এক সময় মজনু বিথিকে হত্যা করে পালিয়ে যেতে পারেন বলে পরিবারের ধারণা। এদিকে নিহতের শিশু কন্যাও তার মাকে গলা টিপে হত্যার কথা জানিয়েছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কুদ্দুস বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং অভিযুক্ত স্বামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin