বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :-
৪৮ বছরের কুমিল্লা বিএনপি: আকবরের আদর্শ, রাবেয়ার প্রভাব, ইয়াছিনের সংগঠন ও সাক্কুর নগর রাজনীতির ইতিহাস সিসিইউ’তে ভর্তি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ঘাটাইলে ‘সহজ কেনাকাটা, বিশ্বস্ত সেবা’ অনলাইনে পরান গ্লোবাল অ্যাপের শুভ উদ্বোধন বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান-পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ আগস্টে ৬৭ সাংবাদিক নি/র্যাতন হয়/রানির শি-কার: মিডের উদ্বেগ বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল খাদেমুল বাশার-এর শা/হাদাত বার্ষিকী পালন গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ভূঞাপুর স্বাস্থ্যকমপ্লেক্সের অ-ব্যবস্থাপনা নিয়ে সাংবাদিকের পোষ্ট স্বাস্থ্য কর্মকর্তার লিখলেন বেয়া/দব ধা/ন্দাবাজ ভ/ন্ড গণতন্ত্রের জন্য বহু নেতাকর্মী প্রাণ দিয়েছেন : জহির উদ্দিন স্বপন

যশোরে ২৫ লক্ষাধিক টাকার স্বর্ণের বারসহ ১ জন পাচারকারীকে আট/ক করেছে ৪৯ বিজিবি

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৩২ Time View

​আজিজুল ইসলাম,যশোরঃ যশোর-চৌগাছা মহাসড়কে অভিযান চালিয়ে আনুমানিক ২৫ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের স্বর্ণের বার, বাটন মোবাইল ও নগদ টাকাসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।

​বুধবার (১২ আগস্ট ২০২৬) রাত আনুমানিক পৌনে ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে যশোর ৪৯ বিজিবির একটি বিশেষ টহল দল যশোর চৌগাছা মহাসড়কের চুড়ামনকাঠি রেল ক্রসিংয়ের পাকা রাস্তার ওপর এ অভিযান চালায়।

​আটককৃত পাচারকারীর নাম হাসান কবীর নয়ন (৩০)। তিনি চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার সুটিয়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

​বিজিবি সূত্রে জানা যায়, তল্লাশিকালে নয়নের শরীরে বিশেষভাবে লুকানো অবস্থায় ১১৬ দশমিক ৬২ গ্রাম ওজনের ১টি স্বর্ণের বার পাওয়া যায়। পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেন যে, তিনি উক্ত স্বর্ণের বারটি ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশে নিয়ে যাচ্ছিলেন।

​উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ২৫ লক্ষ ৬২ হাজার ১৪১ টাকা। এছাড়া তার কাছ থেকে ১ হাজার টাকা মূল্যের ১টি বাটন মোবাইল ফোন এবং নগদ ১৭০ টাকা জব্দ করা হয়। জব্দকৃত আলামতের সর্বমোট সিজার মূল্য ২৫ লক্ষ তেষট্টি হাজার তিনশত এগারো টাকা।

​আটককৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক তাকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

​বিষয়টি নিশ্চিত করে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin