
মোঃ দেলোয়ার হোসেন বাবু
স্টাফ রিপোর্টার ।।
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বটতলী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি ফার্মেসিকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গত মঙ্গলবার (১১ আগস্ট) ঔষধ প্রশাসন অধিদপ্তর, জয়পুরহাট ও ক্ষেতলাল উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, বটতলী বাজারের মুক্তি ফার্মেসি, সর্দার ফার্মেসি ও ভুবন ফার্মেসিতে অবৈধ ওষুধ সংরক্ষণ এবং রোগীদের কাছে অতিরিক্ত দামে ওষুধ বিক্রির অভিযোগে অভিযান চালানো হয়। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় ‘ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩’ অনুযায়ী তিন প্রতিষ্ঠানকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ক্ষেতলাল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুর রউফ। এ সময় জয়পুরহাট ঔষধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তা তোফায়েল আহমেদ উপস্থিত ছিলেন।
অভিযান শেষে চ অনিয়ম ও ভেজালবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।