
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: উত্তরাঞ্চলের বহুল প্রচারিত বগুড়া থেকে প্রকাশিত দৈনিক করতোয়া পত্রিকার ৫১ বছরে পদার্পণ উপলক্ষে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) পীরগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক করতোয়ার পীরগঞ্জ প্রতিনিধি জয়নাল আবেদিন বাবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নসরতে খোদা রানার সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন পীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বদরুল হুদা, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক, সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর একরামুল হক, উপজেলা জামায়াতের সাবেক আমির বাবুল আহমেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা ও সিনিয়র সাংবাদিক বিষ্ণুপদ রায়।
আলোচনা সভা শেষে দৈনিক করতোয়া পত্রিকার উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলাম, উপজেলা বিএনপির সহসভাপতি মঈনুল হোসেন সোহাগ, পৌর বিএনপির সভাপতি রুহুল আমীন, উপজেলা জামায়াতের বাবুল আহমেদ, পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহাজালাল সাজু, পীরগঞ্জ ডায়াবেটিস সমিতির অর্থ সম্পাদক রাজিউর রহমান রাজুসহ শিক্ষক, রাজনৈতিক নেতা, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।