
মোঃ হামিদার রহমান নীলফামারী প্রতিনিধি।।
নেসকো এর প্রিপেইড মিটারের নামে শোষণের প্রতিবাদ ও স্মারকলিপি প্রদান করেছেন জেলা শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদ।
১২ আগস্ট সকাল ১১ টায় জেলা শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা :জয়নাল আবেদীন এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক অতিক্রম করে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।এছাড়া বিক্ষোভ মিছিলের পাশাপাশি তারা পাঁচ দফা দাবীর লিফলেট পথচারী ও জনসাধারণের মাঝে বিতরণ করেন।দাবীগুলো ছিলো (১) নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ (২)ডিমান্ড চার্জ বাতিল(৩)মিটার ভাড়া বন্ধ (৪) ৫০-৩০০ ইউনিট পর্যন্ত স্বল্প রেট (৫)ভ্যাটের রেট কমাতে হবে।
স্মারকলিপি প্রদান শেষে বিক্ষোভ মিছিলটি জেলা শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদের সামনে অবস্থান করেন।এ সময় বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন বলেন,আমাদের এ সব দাবী মানা না হলে পরবর্তীতে জোড়ালো বিক্ষোভ সমাবেশ পালন করবো।
তিনি আরও বলেন মানুষের মৌলিক চাহিদা যথাযথভাবে পূরণ করতে হবে।উত্তরে এ জেলাকে উন্নয়নশীল জেলায় পরিনত করতে আমরা সকলেই ঐক্যবদ্ধ। এ সময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক আবু,সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল,সহসভাপতি মাহাবুব আলী টুলু,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নীলফামারীর আহবায়ক আলিফ সিদ্দিকী প্রান্তর সহ অনেকেই উপস্থিত ছিলেন।
হামিদার রহমান
নীলফামারী প্রতিনিধি।।