বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :-
৪৮ বছরের কুমিল্লা বিএনপি: আকবরের আদর্শ, রাবেয়ার প্রভাব, ইয়াছিনের সংগঠন ও সাক্কুর নগর রাজনীতির ইতিহাস সিসিইউ’তে ভর্তি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ঘাটাইলে ‘সহজ কেনাকাটা, বিশ্বস্ত সেবা’ অনলাইনে পরান গ্লোবাল অ্যাপের শুভ উদ্বোধন বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান-পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ আগস্টে ৬৭ সাংবাদিক নি/র্যাতন হয়/রানির শি-কার: মিডের উদ্বেগ বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল খাদেমুল বাশার-এর শা/হাদাত বার্ষিকী পালন গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ভূঞাপুর স্বাস্থ্যকমপ্লেক্সের অ-ব্যবস্থাপনা নিয়ে সাংবাদিকের পোষ্ট স্বাস্থ্য কর্মকর্তার লিখলেন বেয়া/দব ধা/ন্দাবাজ ভ/ন্ড গণতন্ত্রের জন্য বহু নেতাকর্মী প্রাণ দিয়েছেন : জহির উদ্দিন স্বপন

এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেলেন মেধাবী শিক্ষার্থী সুহা

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৪৬ Time View

এম এ আলিম রিপন,সুজানগর ঃ এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাবনার সুজানগর শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মুফিদা মোরশেদ সুহা গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছে। এমন সাফল্যে পরিবার, বিদ্যালয় ও নিজ এলাকায় আনন্দের সৃষ্টি হয়েছে।বিদ্যালয় ও পারিবারিক সূত্রে জানা যায়, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় সুজানগর শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান শাখা থেকে অংশ নেয় মেধাবী শিক্ষার্থী মুফিদা মোরশেদ সুহা । মুফিদা মোরশেদ সুহা পাবনা মানসিক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সেলিম মোরশেদ ও গৃহীনী আয়েশা সিদ্দিকা ইভা দম্পতির কন্যা।ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি তার আগ্রহ ও নিয়মিত চর্চা এই সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছে বলে জানান পরিবারের সদস্যরা। মুফিদা মোরশেদ সুহা বলেন, গোল্ডেন জিপিএ-৫ পাওয়ায় আমি খুব আনন্দিত। এ সাফল্যের জন্য বাবা-মা ও শিক্ষকদের প্রতি আমি কৃতজ্ঞ।তাদের উৎসাহ ও সহযোগিতা আমাকে এগিয়ে যেতে অনুপ্রেরণা দিয়েছে। তিনি আরও জানান, ভবিষ্যতে বাবার মতো চিকিৎসক হয়ে দেশের মানুষের সেবা করতে চান । নিজের স্বপ্ন পূরণে সবার কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন তিনি। মা আয়েশা সিদ্দিকা ইভা বলেন, অভিভাবকেরা যদি সন্তানদের সময় দেন এবং পড়াশোনার প্রতি উৎসাহিত করেন, তাহলে তারা অবশ্যই ভালো কিছু করতে পারবে।বাবা ডাঃ সেলিম মোরশেদ বলেন, আমার প্রত্যাশা, মেয়ে শিক্ষার ধারাবাহিক সাফল্য ধরে রেখে জীবনে প্রতিষ্ঠিত হবে এবং সমাজের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে। তার চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণে সবার কাছে দোয়া চাই। সুজানগর শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী বলেন, মুফিদা মোরশেদ সুহা পড়াশোনার প্রতি আগ্রহ, নিয়ম-শৃঙ্খলা ও নম্র আচরণ প্রশংসনীয়। সে শুধু মেধাবী নয়, ভালো মানুষ হিসেবেও নিজেদের গড়ে তুলছে। তার এ অর্জনে আমরা শিক্ষকেরা গর্বিত। ভবিষ্যতেও সে আরও ভালো করবে বলে আশা করি।উল্লেখ্য, পাবনা মানসিক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সেলিম মোরশেদ ও গৃহীনী আয়েশা সিদ্দিকা ইভা দম্পতির দুই সন্তানের মধ্যে বড় কন্যা মুশফিকা মোরশেদ মৌসী ও বর্তমানে ঢাকা মুগদা মেডিকেল কলেজে অধ্যায়নরত।

সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin