শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :-
পানিতে ডু্বে ৫ শিশুর মৃ/ত্যুর হয়েছে- সকলের বয়স ৮- ১১ বছর চেক জালিয়াতির মা-মলা, ববির প্রশাসনিক কর্মকর্তা গ্রে-প্তার পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, অ্যান্টিবায়োটিক দিয়ে অন্তঃসত্ত্বার সন্তান মা-রা যাওয়ার অভিযোগ মধুপুরে ইউপি চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা উজিরপুরে ভিটেমাটি ও পারিবারিক কবরস্থান উচ্ছেদের হুম-কি প্রকৌশলীর সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত ঠাকুরগাঁও ডিবির জালে সংঘবদ্ধ ডলার প্রতারক চক্র ও ভুয়া ডিবি সদস্য গ্রে-ফতার ময়মনসিংহে পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজির সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ তেলীগ্রাম বাজারে সংঘ-টিত ঘটনার ব্যাখ্যা দিলেন স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বুলবুল

হলি চাইল্ড স্কুলের ফলাফলে শিক্ষার্থী-অভিভাবকদের উ/চ্ছাস

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ২০ Time View

জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ :
সারাদেশের মতো সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবারের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে পাসের হার কমে যাওয়ায় অনেকেই যখন হতাশ,তখন ব্যতিক্রমী সাফল্য দেখিয়ে আলোচনায় এসেছে উপজেলার ধুবিল ইউনিয়নের মালতিনগর আমতলায় অবস্থিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান “হলি চাইল্ড স্কুল”।
সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে বিদ্যালয় থেকে ৩৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ৩১ জন কৃতকার্য হয়েছে।ফলাফল বিশ্লেষণে বিদ্যালয়টির সার্বিক পাশের হার দাঁড়িয়েছে ৯১ দশমিক ১৮ শতাংশ।
ফল প্রকাশের পর বিদ্যালয়ের শিক্ষক, কৃতকার্য শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে। শিক্ষার্থীদের এমন সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা।কৃতকার্য শিক্ষার্থীদের পরিবারের পক্ষ থেকে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ,সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীন সাফল্যের জন্য সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বলেন,শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায়,নিয়মানুবর্তিতা ও কঠোর পরিশ্রমের পাশাপাশি শিক্ষকদের আন্তরিক পাঠদান ও দিকনির্দেশনা এবং অভিভাবকদের উৎসাহ-অনুপ্রেরণার ফলেই এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন,শিক্ষার্থীদের আরও ভালো ফলাফল এবং ভবিষ্যতে শতভাগ সাফল্য অর্জনের লক্ষ্যে বিদ্যালয়ের পক্ষ থেকে প্রচেষ্টা অব্যাহত থাকবে। একই সঙ্গে শিক্ষার সার্বিক মান আরও উন্নত করতে শিক্ষক,অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করেন তিনি।
রায়গঞ্জের প্রত্যন্ত এলাকায় প্রতিষ্ঠিত হলি চাইল্ড স্কুলের এমন সাফল্য শিক্ষার্থী,অভিভাবক ও স্থানীয় সচেতন মহলের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin