বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

পঞ্চগড়ের তেঁতুলিয়া দাখিল মাদরাসায় পাস করেনি কেউ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ১৬ Time View

মুহম্মদ তরিকুল ইসলাম,তেতূলিয়া প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার তেঁতুলিয়া দাখিল মাদরাসায় এবার দাখিল পরীক্ষায় এক নজিরবিহীন ফলাফল বিপর্যয় ঘটেছে। এ বছর দাখিল পরীক্ষায় মাদরাসাটি থেকে ১৮ পরীক্ষার্থী অংশগ্রহন করে কেউই পাস করতে পারেনি।

সোমবার (১০ আগস্ট) মাদরাসা শিক্ষা বোর্ড দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশ করে। প্রকাশিত ফলাফলে দেখা যায়, ২০২৬ সালের দাখিল (এসএসসি সমমান) পরীক্ষায় মাদরাসাটির পাসের হার শূন্য।

জানা যায়, ১২৬১৮৫ নম্বর ইআইআইএন মাদরাসাটিতে মোট পরীক্ষার্থী ছিলেন ২১জন। পরীক্ষায় উপস্থিত হোন ১৮ জন।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদরাসাটি ১৯৯০ সালে স্থাপিত হয়। স্থাপিত হওয়ার তিন যুগ পেরিয়ে গেলেও এখন পর্যন্ত এমপিওভুক্তির সুযোগ পায়নি। এমপিও না হওয়ার অজুহাতে শিক্ষকরা নিয়মিত প্রতিষ্ঠানে উপস্থিত হন না এবং মাদরাসাটি প্রায় সময় বন্ধ থাকে বলে স্থানীয়রা গুরুত্বর অভিযোগ তুলেছেন।

শিক্ষকদের এই নিয়মিত অনুপস্থিতি এবং পাঠদানে চরম গাফিলতির কারণেই মূলত মাদরাসটির দাখিল পরীক্ষার ফলাফলে এমন বিপর্যয় ঘটছে বলে দাবি করেছেন অভিভাবক ও এলাকাবাসী।

এ বিষয়ে জানতে তেঁতুলিয়া দাখিল মাদরাসার সুপারিনটেনডেন্ট মোজাফফর হোসেন কে একাধিকবার মুঠোফোনে কল করেও পাওয়া যায়নি।

মুহম্মদ তরিকুল ইসলাম।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin