বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১২ পরীক্ষার্থীর ১৩ শিক্ষক পাস করল একজন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ১৮ Time View

মুহম্মদ তরিকুল ইসলাম,তেতূলিয়া প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ে ১২ পরীক্ষার্থীর ১৩ শিক্ষক-শিক্ষিকা পাস করেছে একজন।

সোমবার (১০ আগস্ট) দিনাজপুর শিক্ষা বোর্ড এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করে। প্রকাশিত ফলাফলে দেখা যায়, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বিদ্যালয়টির ১২জন পরীক্ষার্থীর মধ্যে ১১জন পরীক্ষায় অংশগ্রহন করে একজন উত্তীর্ণ হয়। যার ইআইআইএন নম্বর ১২৬১৭৬ পাসের হার ৯দশমিক শূন্য ৯।

জানা যায়, বিদ্যালয়টি ১৯৯৪ সালে স্থাপিত হয়। ২০০২ সালে এমপিও ভুক্ত হয়। ২০২১-২০২২ সনে একটি নতুন ভবন নির্মাণ হয়। বর্তমানে বিদ্যালয়টিতে ১৩ জন শিক্ষক-শিক্ষিকা ও ৬ জন কর্মচারী রয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, এমপিওভুক্ত প্রতিষ্ঠানে এমন ফলাফল তাঁরা আশা করেনি। শিক্ষকদের পাঠদানে চরম গাফিলতির কারণেই মূলত পরীক্ষার ফলাফলে এমন বিপর্যয় ঘটছে বলে দাবি করেছেন এলাকাবাসী।

সরেজমিনে খোঁজখবর নিয়ে জানা যায়, একই মাঠ প্রাঙ্গণে সরকারি প্রাথমিক বিদ্যালয়টি খোলা থাকলেও এই বিদ্যালয়টি নির্ধারিত সময়ের আগেই ছুটি দিয়ে আসছিলেন। এছাড়া পাঠদানে শিক্ষকদের গাফিলতির কথাও জানা গেছে।

এ বিষয়ে বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল ইসলাম বলেন, দূর্ঘটনা হয়ে গেছে করার কিছুই নেই। গত বছর পাসের হার শতকরা ৮০.৯৫ ছিল কিন্তু এবার এমন ফলাফলে তিনি দুঃখ প্রকাশ করেন। আগামীতে ভালো ফলাফল করবে এমনটিই জানিয়েছেন। তিনি আরও বলেন, কেউ ভালো ফলাফলের মাধ্যমে প্রচার হচ্ছে আর আমরা খারাপ ফলাফলের মাধ্যমে প্রচার হচ্ছি সারা দেশ জানতেছেন এটাও সুনামের বিষয়।

মুহম্মদ তরিকুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin