বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেলেন আফরিন সুলতানা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৩৬ Time View

এম এ আলিম রিপন,সুজানগর ঃ এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাবনার সুজানগর শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আফরিন সুলতানা ১১৮৮ নম্বর পেয়ে গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছে। এমন সাফল্যে পরিবার, বিদ্যালয় ও নিজ গ্রামে আনন্দের সৃষ্টি হয়েছে।
তাদের বাড়ী সুজানগর উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়নের কঁাচুরী গ্রামে। বিদ্যালয় ও পারিবারিক সূত্রে জানা যায়, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় সুজানগর শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান শাখা থেকে অংশ নেয় মেধাবী শিক্ষার্থী আফরিন সুলতানা। আফরিন সুলতানা সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাব রক্ষক আককাজ আলী ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সুফিয়া খাতুন দম্পতির কন্যা।
ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি তাদের আগ্রহ ও নিয়মিত চর্চা এই সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছে বলে জানান পরিবারের সদস্যরা। আফরিন সুলতানা বলেন, গোল্ডেন জিপিএ-৫ পাওয়ায় আমি খুব আনন্দিত। এ সাফল্যের জন্য বাবা-মা ও শিক্ষকদের প্রতি আমি কৃতজ্ঞ।
তাদের উৎসাহ ও সহযোগিতা আমাদের এগিয়ে যেতে অনুপ্রেরণা দিয়েছে।তিনি আরও জানান, ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হয়ে দেশের সেবা করতে চান । নিজের স্বপ্ন পূরণে সবার কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন তিনি। মা সুফিয়া খাতুন বলেন, অভিভাবকেরা যদি সন্তানদের সময় দেন এবং পড়াশোনার প্রতি উৎসাহিত করেন, তাহলে তারা অবশ্যই ভালো কিছু করতে পারবে।
বাবা আককাজ আলী বলেন, আমার প্রত্যাশা, মেয়ে শিক্ষার ধারাবাহিক সাফল্য ধরে রেখে জীবনে প্রতিষ্ঠিত হবে এবং সমাজের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে। তার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন পূরণে সবার কাছে দোয়া চাই। সুজানগর শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী বলেন, আফরিন সুলতানার পড়াশোনার প্রতি আগ্রহ, নিয়ম-শৃঙ্খলা ও নম্র আচরণ প্রশংসনীয়। সে শুধু মেধাবী নয়, ভালো মানুষ হিসেবেও নিজেদের গড়ে তুলছে। তার এ অর্জনে আমরা শিক্ষকেরা গর্বিত। ভবিষ্যতেও সে আরও ভালো করবে বলে আশা করি।

সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin