বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

আশুলিয়ায় এক অটোরিকশা চালকের ক্ষতবিক্ষত লা/শ উদ্ধার করেছে পুলিশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ১৬ Time View

হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ায় সড়কের পাশ থেকে সুজন হাওলাদার (২৯) নামের এক অটোরিকশা চালকের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (১০ই আগস্ট ২০২৬) বিকেলে মরদেহটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হাই। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে আশুলিয়ার বাইপাইল- আব্দুল্লাহপুর সড়কের পাশে মরাগাঙ নামক এলাকা থেকে নিহতের মরদেহটি উদ্ধার করা হয়।

জানা গেছে, নিহত মোঃ সুজন হাওলাদার (২৯) পটুয়াখালী সদরের কুড়িপাইকা গ্রামের আমির হাওলাদারের ছেলে। তিনি হাসনাবাদ সংলগ্ন কেরানীগঞ্জ এলাকায় থেকে অটোরিকশা চালাতেন।

পুলিশ জানায়, দুপুরে আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের পাশে মরাগাঙ নামক এলাকায় ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ৮১ নম্বর পিলারের পাশেই এই যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। প্রাথমিকভাবে নিহতের নাম পরিচয় জানা না গেলেও পরবর্তীতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর ঢাকার টিম ফিঙ্গারপ্রিন্ট ও আঙুলের ছাপ প্রযুক্তির মাধ্যমে লাশটির পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আশুলিয়া ফাঁড়ির ইনচার্জ আব্দুল হাই জানান, নিহতের গলায় ও মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্রের আঘাতে তাকে হত্যা করে লাশ ঘটনাস্থলে ফেলে রেখে তার অটোরিকশা নিয়ে পালিয়ে যায় দূর্বৃত্তরা। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। সেই সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin