বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

অ/পরাধ দমনে জনগণের আস্থা- সাভারে র‍্যাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ২০ Time View

হেলাল শেখঃ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন,অপরাধ প্রতিরোধ, সাধারণ মানুষের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পারস্পরিক আস্থা আরও সুদৃঢ় করার লক্ষ্যে সাভারে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও স্থানীয় জনগণের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি শিক্ষক,শিক্ষার্থী, অভিভাবকসহ সর্বস্তরের মানুষের সচেতন ও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সোমবার (১০ আগস্ট ২০২৬) দুপুরে সাভার উপজেলার তেঁতুলঝোড়া স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে র‌্যাব-৪-এর সাভার নবীনগর ক্যাম্পের সিপিসি-২-এর উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র‌্যাব-৪-এর কোম্পানি কমান্ডার মেজর শেখ আরমান হোসাইন হৃদয়। এতে তেঁতুলঝোড়া স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন।মতবিনিময় সভায় আইন শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রতিরোধ এবং নাগরিক সচেতনতা নিয়ে আলোচনা হয়। শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন বিষয়ে তাদের প্রশ্নের উত্তর দেন র‌্যাবের এই কর্মকর্তারা। এ সময় সঠিক উত্তর দিতে সক্ষম শিক্ষার্থীদের হাতে র‌্যাবের পক্ষ থেকে পুরস্কার তুলে দেওয়া হয়।
র‌্যাব জানায়, শুধু অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা পরিস্থিতির টেকসই উন্নয়ন সম্ভব নয়, এ ক্ষেত্রে জনগণের সহযোগিতা ও অংশগ্রহণও গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মত বিনিময়ের মাধ্যমে স্থানীয় সমস্যা সম্পর্কে জানা এবং অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যেই এ ধরনের কর্মসূচির আয়োজন করা হচ্ছে।

র‌্যাব-৪-এর পক্ষ থেকে বলা হয়,সাভার এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে র‌্যাব ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা,যোগাযোগ ও সহযোগিতার সম্পর্ক জোরদার করা প্রয়োজন।এ ধরনের মতবিনিময়ের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষায় জনগণের সঙ্গে র‌্যাবের কার্যকর অংশীদারত্ব আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। সভায় শিক্ষক ও অভিভাবকরা শিক্ষার্থীদের মাদক,অপরাধ ও বিভিন্ন সামাজিক ঝুঁকি থেকে দূরে রাখতে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে জনগণের সহযোগিতামূলক সম্পর্ক অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin