শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :-
পানিতে ডু্বে ৫ শিশুর মৃ/ত্যুর হয়েছে- সকলের বয়স ৮- ১১ বছর চেক জালিয়াতির মা-মলা, ববির প্রশাসনিক কর্মকর্তা গ্রে-প্তার পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, অ্যান্টিবায়োটিক দিয়ে অন্তঃসত্ত্বার সন্তান মা-রা যাওয়ার অভিযোগ মধুপুরে ইউপি চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা উজিরপুরে ভিটেমাটি ও পারিবারিক কবরস্থান উচ্ছেদের হুম-কি প্রকৌশলীর সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত ঠাকুরগাঁও ডিবির জালে সংঘবদ্ধ ডলার প্রতারক চক্র ও ভুয়া ডিবি সদস্য গ্রে-ফতার ময়মনসিংহে পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজির সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ তেলীগ্রাম বাজারে সংঘ-টিত ঘটনার ব্যাখ্যা দিলেন স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বুলবুল

বাবুগঞ্জে টায়ার রিসাইক্লিং প্লান্টে অ/ভিযান, ৪০ হাজার টাকা জ/রিমানা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৬২ Time View
Oplus_0

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের দ্বারিকা এলাকায় ‘পায়রা রিসাইক্লিং প্লান্ট’ নামে একটি টায়ার রিসাইক্লিং কারখানায় অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১০ আগস্ট) বিকেলে পরিচালিত অভিযানে পরিবেশ অধিদপ্তর, বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক প্রসিকিউশন প্রদান করেন। পরে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর সংশ্লিষ্ট ধারায় কারখানাটির বিরুদ্ধে মামলা করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না।

স্থানীয়দের অভিযোগ, সুগন্ধা নদীর তীরবর্তী কৃষিজমি ও বসতবাড়ির পাশে স্থাপিত কারখানাটি থেকে দীর্ঘদিন ধরে কালো ধোঁয়া ও দূষণ ছড়িয়ে পড়ছে। এতে পরিবেশের পাশাপাশি জনস্বাস্থ্যও ঝুঁকির মধ্যে পড়ছে বলে অভিযোগ স্থানীয়দের।

কারখানাটির দূষণ বন্ধের দাবিতে এর আগে স্থানীয়রা বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেন। এছাড়া গত ২৫ জুন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনি নোটিশ দিয়ে কারখানাটি বন্ধের দাবি জানায়।

বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না বলেন, পরিবেশ সুরক্ষা এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin