বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

সীমান্তে বিজিবি’র অ/ভিযান: এসকাপ সিরাপসহ শার্শার মিলন আট/ক

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৩৩ Time View

আজিজুল ইসলাম, বেনাপোল,যশোঃ যশোরের শার্শা সীমান্তে অভিযান চালিয়ে ৭০ বোতল ভারতীয় নিষিদ্ধ এসকাপ সিরাপসহ মোঃ মিলন হোসেন (৩৮) নামের এক মাদক কারবারিকে আটক করেছে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)।

​সোমবার (১০ আগস্ট) দুপুর ২টার দিকে ২১ বিজিবি’র অধীনস্থ রুদ্রপুর বিওপির একটি চৌকস টহল দল সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে তাকে আটক করে।

​আটককৃত মিলন হোসেন যশোরের শার্শা থানার অগ্রভূলাট গ্রামের মৃত মোঃ নূর উদ্দীনের ছেলে।

​বিজিবি সূত্র জানায়, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি এবং নিয়মিত টহল জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে রুদ্রপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে ৭০ বোতল ভারতীয় এসকাপ সিরাপসহ মিলনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, দেশের সীমান্তে মাদকসহ যেকোনো ধরনের চোরাচালান বন্ধে বিজিবি’র এ ধরনের কঠোর ও জিরো টলারেন্স অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

​আটককৃত আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin