বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

শার্শার রুদ্রপুর মা সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ২৪ Time View

আজিজুল ইসলাম, বেনাপোল, যশোরঃ  যশোরের শার্শা উপজেলার ৩৪ নম্বর রুদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

​সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় বিদ্যালয় শ্রেণীকক্ষে রুদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি মহিউদ্দিন আলমগীর।

​মা সমাবেশে প্রধান ও বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুহুল আমিন, সহকারী শিক্ষক আশরাফুল আলম, উনজিলা খাতুন ও ফিরোজা বেগম। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমাজসেবক ডা. আমিনুর রহমান, ডা. আমিন কাজী এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি আব্দুর রশিদ।

​বক্তারা তাঁদের বক্তব্যে শিশুদের প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ রোধসহ শিশুদের নৈতিক ও মানসিক বিকাশে মায়েদের অগ্রণী ভূমিকার কথা স্মরণ করিয়ে দেন।

​অনুষ্ঠান শেষে সদ্য সমাপ্ত পঞ্চম শ্রেণীর প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বিশেষ সাফল্য অর্জন করায় যমজ দুই বোন—তাজমিম খাতুন ও তাবাচ্ছুম খাতুনকে বিদ্যালয়ের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা জানানো হয়। সংবর্ধিত দুই বোনের হাতে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেন পরিচালনা কমিটির সভাপতি মহিউদ্দিন আলমগীর।

​সংবর্ধনা পেয়ে আবেগাপ্লুত যমজ দুই বোন তাদের ভবিষ্যতের স্বপ্নের কথা জানিয়ে বলে, তারা ভবিষ্যতে বড় হয়ে একজন পুলিশ কর্মকর্তা ও একজন শিক্ষক হয়ে দেশের সেবা করতে চায়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin