বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

চাঁদা/বাজির অভিযোগকে ‘অপ/প্রচার’ দাবি যুবদল নেতার, সংবাদ প্রকাশে প্রতি/বাদ

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৬২ Time View

মুন্সিগঞ্জ প্রতিনিধি ।।

মিরকাদিম পৌরসভা যুবদলের সাংগঠনিক সম্পাদক আল হেলাল রয়েলকে জড়িয়ে সম্প্রতি চাঁদাবাজির অভিযোগে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। বিষয়টি তাঁর দৃষ্টিগোচর হওয়ার পর তিনি ওই সংবাদের প্রতিবাদ জানিয়ে এটিকে রাজনৈতিক ষড়যন্ত্র ও অপপ্রচার বলে দাবি করেছেন।

গণমাধ্যমের সামনে দেওয়া প্রতিক্রিয়ায় আল হেলাল রয়েল বলেন, শহর ও এলাকায় দীর্ঘদিন ধরে চলা কথিত চাঁদাবাজি বন্ধে বিএনপির নেতাকর্মীরা উদ্যোগ নেন। মিরকাকাদিম পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব জসিম উদ্দিনের নেতৃত্ব ও নির্দেশনায় মিজান, তাজুকাকা, শাহীন মাদবর সহ বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে চাঁদাবাজি বন্ধে পদক্ষেপ নেন বলে দাবি করেন তিনি।

আল হেলাল রয়েল অভিযোগ করে বলেন, চাঁদাবাজি বন্ধের উদ্যোগে যাঁদের স্বার্থে আঘাত লেগেছে, তাঁরাই আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে তাঁকে চাঁদাবাজির সঙ্গে জড়িয়ে অপপ্রচার চালাচ্ছেন।

তিনি বলেন, তাঁর বিরুদ্ধে প্রকাশিত সংবাদটি ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। এ ধরনের সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

এ সময় ভিডিওতে প্রচারিত অন্য কোনো ব্যক্তির বক্তব্যের দায়ও তিনি অস্বীকার করেন। বিশেষ করে জুয়েল নামে কোনো ব্যক্তির বক্তব্য বা কর্মকাণ্ডের সঙ্গে তাঁর কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে দাবি করেন আল হেলাল রয়েল।

তিনি আরও বলেন, অবৈধ চাঁদাবাজির সঙ্গে তাঁর কোনো ধরনের সম্পৃক্ততা অতীতে ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না। নিজের নির্দোষতার বিষয়ে তিনি আল্লাহর নামে শপথ করে বক্তব্য দেন।

আল হেলাল রয়েল বর্তমানে মিরকাদিম পৌরসভা যুবদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin