বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

গোদাগাড়ীর ১ টি বিদ্যালয়সহ রাজশাহী শিক্ষা বোর্ডের ৫ টিতে কেউ পাস করতে পারেনি

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ১১৯ Time View

রাজশাহী থেকে মোঃ হায়দার আলীঃ রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পাঁচটি স্কুলের কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি। এই পাঁটি স্কুল থেকে ৪১ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ১ টি স্কুল রয়েছে। যদিও ২০২৫ সালে শতভাগ ফেল করা এমন স্কুল ছিল না এই শিক্ষাবোর্ডে।

রাজশাহী শিক্ষাবোর্ডের প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাজশাহী জেলার তিনটি এবং নওগাঁ ও জয়পুরহাট জেলার একটি করে স্কুল রয়েছে। সোমবার সকালে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যানের রুমে পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ইফরাত জেরিন এসএসসির ফলাফল ঘোষণার সময় এই তথ্য প্রকাশ করেন।
স্কুলগুলো হলো- রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার ‘পাকড়ি বালিকা উচ্চ বিদ্যালয়’। এই বিদ্যালয় থেকে ৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও একজনও পাস করতে পারেনি। জেলার বাঘা উপজেলার বানিয়াপাড়া উচ্চ বিদ্যালয় থেকে ৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে এবং কেউই পাস করতে সক্ষম হয়নি। জেলার মোহনপুর উপজেলার আমরাইল উচ্চ বিদ্যালয় থেকে কেউ পাস করতে পারেনি। এই স্কুল থেকে সর্বোচ্চ ১৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল।
অপরদিকে, নওগাঁর নিয়ামতপুর উপজেলার পাইলানপুর উচ্চ বিদ্যালয় থেকে ৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে। তারা সবাই অকৃতকার্য হয়েছে। এছাড়া জয়পুরহাটের পাঁচবিবির শিরট্টি ইউনাইটেড উচ্চ বিদ্যালয় থেকে ৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এই স্কুলে পাসের হার শূন্য।
শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ইফরাত জেরিন বলেন, বিষয়টি নিয়ে শিক্ষাবোর্ডের পক্ষ থেকে সতর্ক করা হবে। এক সময় দুইটা এমন স্কুল ছিল। পরে কিন্তু আবার এর সংখ্যা জিরো হয়ে গিয়েছিল।

মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin