বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত কোতোয়ালি মডেল থানার শিবিরুল ইসলাম

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৬৪ Time View

আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানা এলাকার
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বশীল ভূমিকা রাখায়
জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে সম্মাননা পুরস্কার পেয়েছেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শিবিরুল ইসলাম।

সোমবাব (১০আগস্ট) সকালে পুলিশ লাইন হল রুমে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় তার হাতে এ পুরস্কার তুলে দেন পুলিশ সুপার কামরুল হাসান। এসময় অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্য উর্দ্ধতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুরস্কার প্রাপ্ত শ্রেষ্ট ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম
কোতোয়ালি মডেল থানার দায়িত্ব গ্রহণের পর থেকে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণ করে আসছেন। অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি জনসাধারণের সঙ্গে পুলিশের সুসম্পর্ক বজায় রাখতেও তিনি গুরুত্ব দিয়ে কাজ করছেন।

তার নেতৃত্বে থানার পুলিশ সদস্যরা মাদক, ছিনতাই, চুরি, ডাকাতি ও বিভিন্ন অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছেন। পাশাপাশি গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের টহল জোরদার, অপরাধপ্রবণ এলাকা চিহ্নিত করে নজরদারি বৃদ্ধি এবং দ্রুততম সময়ে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ফলে আইনশৃঙ্খলা রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখছে কোতোয়ালি মডেল থানা।

সহকর্মীদের মতে, মোহাম্মদ শিবিরুল ইসলাম একজন মেধাবী, দক্ষ ও পরিশ্রমী পুলিশ কর্মকর্তা। দায়িত্ব পালনে তার নিষ্ঠা, সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ এবং অপরাধ দমনে সক্রিয় ভূমিকা তাকে সহকর্মী ও সাধারণ মানুষের কাছে প্রশংসিত করেছে।

শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় পুলিশ সদস্যদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তার দক্ষ নেতৃত্বে ময়মনসিংহ নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং সাধারণ মানুষ কাঙ্ক্ষিত পুলিশি সেবা পাবেন।

ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, পুরস্কার কাজের গতি বাড়িয়ে দেয়, মনোযোগ দিয়ে কাজ করার আগ্রহ যোগায়, পুরস্কারে পরিবার পরিজনদের কাছে সম্মান বাড়িয়ে তুলে। এসপি স্যারের কাছ থেকে পুরস্কার পাওয়া ভাগ্যের ব্যাপার। আমরা কোতোয়ালী টিম সবসময় চেষ্টা করি জনগনের সেবায় কাজ করার জন্য।এ পুরস্কার পাওয়ায় আমরা আনন্দিত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin