বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

বৃদ্ধা ভি/ক্ষুককে হাতু/রি পেটা, মা/দকাসক্ত জমজ দুই ভাই গ্রে/প্তার

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৭১ Time View

কে এম সোহেব জুয়েল ঃ

ভিক্ষা করতে গিয়ে মাদকাসক্ত দুই জমজ ভাইয়ের হাতুরি পেটার শিকার হয়েছেন ছবুরা বেগম (৬০) নামের এক বৃদ্ধা ভিক্ষুক। এছাড়াও মাদকাসক্ত দুই ভাই প্রায়ই মাদক সেবনের টাকার জন্য তাদের বৃদ্ধা মাকে মারধর করে আসছিলো। ফলে ছেলেদের ভয়ে নিজ বাড়ি থেকে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন বৃদ্ধা মা।

এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দুই জমজ ভাইকে গ্রেপ্তার করেছে। রবিবার (৯ আগস্ট) দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বরিশালের গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল।

ওসি বলেন, সোমবার (১০ আগস্ট) সকালে গ্রেপ্তারকৃতদের আদালতে সোর্পদ করা হবে। গ্রেপ্তারকৃতরা হলো গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বাদুরতলা গ্রামের মৃত শাহজাহান আকনের ছেলে শিমুল ও পলাশ আকন। হাতুরি পেটায় গুরুত্বর আহত ছবুরা বেগম মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকড়কাঠী গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে বৃদ্ধা ছবুরা বেগম বাদুরতলা গ্রামের শিমুল ও পলাশ আকনের বাড়িতে ভিক্ষা করতে আসলে তাকে বাসার মধ্যে ডেকে নিয়ে হাতুরিপেটা করে শিমুল ও তার জমজ ভাই পলাশ। এসময় বৃদ্ধার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধারের পর উপজেলা হাসপাতালে ভর্তি করেছেন।

গ্রেপ্তারকৃতদের মা মুকুল বেগম বলেন, আমার দুই ছেলে দীর্ঘদিন থেকে মাদকাসক্ত। তারা প্রায়ই মাদক সেবনের টাকার জন্য আমাকে মারধর করে। তাদের ভয়ে আমি নিজের বাড়িতে থাকতে না পেরে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছি।

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, এ ঘটনায় হাতুরি পেটার শিকার ভুক্তভোগী বৃদ্ধা বাদি হয়ে জমজ দুই ভাইয়ের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin